নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতা কফিল আহাম্মদ (৫৫) এর বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (২১ ডিসেম্বর) সকালে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত আ: মান্নান উদয়ের মেয়ে নাসিমা আহাম্মদ (৫৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে, বাদী-বিবাদী চাচা-ভাতিজী বলে জানা গেছে।
অভিযুক্তরা হলো, মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত ফজর আলীর ছেলে জামায়াত ইসলামী নেতা কফিল আহাম্মদ, কফিল আহাম্মদের ছেলে মো: সিফাত (৩০) ও আশফাক আহাম্মদ (৩২) এবং তার স্ত্রী ফাতেমা (৪৫) সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী।
অভিযোগ পেয়ে একই দিন বেলা ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নালিশা ভুমিতে জামায়াত নেতা কফিল আহাম্মদের নেতৃত্বে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় পুলিশ এবং গনমাধ্যম কর্মীদের সামনেই অভিযুক্ত জামায়াত নেতা বাদী ও তার পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করেছে বলে জানা গেছে।
অভিযোগে ভুক্তভোগী নাসিমা আহাম্মদ উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ মৌজাস্থীত আর, এস ১৫৩৪, নামজারী ৪৩৭১ নং খতিয়ানভুক্ত আর. এস ৪৬৫৮ দাগের নাল ১২ শতাংশের কাতে ৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছে। উক্ত সম্পত্তিটি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখলের জন্য পায়তারা করে আসছে। অভিযুক্ত জামায়েত ইসলামের কর্মী সমর্থক হওয়ার সুবাদে বর্তমানে তিনি তার দলীয় ক্ষমতা দেখিয়ে উক্ত কর্মকান্ড করছে। আজ সকাল ৯ টায় তার মালিকানাধীন সম্পত্তি জবর দখল করার জন্য তাদের দখলীয় জমিতে উপস্থিত হয়ে তাকে ও তার মা, ছোট ভাই ও বোনদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে জায়গা ছেড়ে দিতে বলে এবং তাদের সন্ত্রাসীদের নিয়ে তার উক্ত জমির উপর বসতি নির্মান করবার জন্য কাজ করতে থাকে। এসময় তিনি অভিযুক্তদের কাজে বাধা প্রদান করলে অভিযুক্ত কফিল আহাম্মদ তাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে প্রান নাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাসাবে বলে হুমকি-ধামকি প্রদান করে।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, তপছিলের সম্পত্তি সম্পর্কে তিনি নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত হতে বিগত ২০২৩ সালের ১৫ মে তারিখে দেওয়ানী মোকদ্দমা-১৪৬/২০২০ মূলে রায় এবং একই বছরের ২৩ মে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী পান যা অদ্যবধি বহাল আছে।
অভিযোগকারী নাসিমা আহাম্মদ বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জামায়াত নেতা কফিল আহাম্মদের ছেলেরা সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আনোয়ার ইসলামের প্রভাব খাটিয়ে আমাদের উপর জোর-জুলুম করেছে। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আবারও জামায়াতের প্রভাব খাটিয়ে আমাদের উপর জোর খাটিয়ে জমি দখলের পায়তারা করছে।
এ বিষয়ে জামায়াত নেতা কফিল আহাম্মদ জানান, এই জায়গাটি আমার আপন ভাইয়ের। আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। যারা এই জমির মালিকানা দাবী করছেন তারা প্রকৃত পক্ষে মালিক নন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে জানা যাবে জমির প্রকৃত মালিক কে। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!