নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে আসামী ফারুক গংয়ের হুমকী

সিদ্ধিরগঞ্জে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে আসামী ফারুক গংয়ের হুমকী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

শিশু রাফিন হত্যা:
জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বরে ট্রাক চাপায় শিশু সাফিন নিহতের ঘটনায় জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে আসামী মোঃ ফারুক হোসেন গংরা। মামলার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন একমাস আগে বন্দর থানায় বদলী হয়ে গেলেও থানায় চার্জশীট জমা দিলেও কোর্টে চার্জশিট জমা দেননি।
মামলার বাদী চায়ের দোকানী মোঃ শাহ জালাল জানান,আমার পুত্র সাফিন হত্যার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন থানায় চার্জশীট জমা দিলেও কোর্টে প্রেরন করেনি। আমি কোর্টে খোঁজ নিয়ে জেনেছি আদালতে চার্জশিট জমা দেয়নি। প্রায় পনের দিন হলো আসামী ফারুক হোসেন, সিদ্দিক ও রানা মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। এতে আমি পরিবার পরিজন নিয়ে চরম আতংকের মধ্যে দিনযাপন করছি।
শাহজালাল আরো জানান,ট্রাকের ভিতর ৩শ বস্তা সিমেন্ট ছিল কিন্তু এসআই সানোয়ার হোসেন সেই সিমেন্ট আটক না দেখিয়ে মোটা অংকের টাকার খেয়ে ট্রাক হতে সিমেন্ট সরিয়ে ফেলে।
চলতি মাসের ১০ তারিখ এসআই সানোয়ার চায়ের দোকানে এসে বলে আমাকে ঘটনাস্থলে নিয়ে যায়। আমি সেখানে নিয়ে গেলে তিনি ঘটনাস্থলের দুই পাশের বাড়ির মালিকের মোবাইল নম্বর নিয়ে চলে আসেন। থানায় চার্জশিট জমা দেওয়ার আগে আমাকে জানায়নি। আমি আসামীদের ঠিকানা ২ বার দিলেও এসআই সানোয়ার হোসেন কোন আসামী গ্রেফতার করেনি।
মামলা সুত্রে জানা যায়, মোঃ শাহ জালাল পিতা- মোঃ আব্দুল ছোবহান, মাতা- খুরসেদা বেগম, সাং- চরব্র্রাম্মন চর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, এ/পি মোশারফের বাড়ির ভাড়াটিয়া, সাং- পাইনাদী নতুন মহল্লা, দোয়েল চত্ত্বর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ। এই মর্মে এজাহার দাখিল করিতেছি যে, বিবাদী ১। (ট্রাক ড্রাইভার) মোঃ ফারুক হোসেন পিতা- আফাজ উদ্দিন, মাতা- কদবানু, সাং- মরিচ বুনিয়া, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী, এ/পি সোহাগের বাড়ির ভাড়াটিয়া আনোয়ার কাউন্সিলর এর বাড়ির পাশে, সাং- পাইনাদী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। সিদ্দিক , পিতা- সেলিম শরীফ সাং- বাজার খোনা সল্লা মিয়ার কান্দা,থানা ও জেলা- পটুয়াখালী , গাড়ির মালিক সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন ইং ২৯/৯/২০২৩ তারিখ রাত অনুমান ০৯.৩৫ ঘটিকার সময় আমার ছেলে সায়েম (১১) ও সাফিন (০৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লার দোয়েল চত্ত্বর গনির বাড়ির সামনে পাকা রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এমতাবস্থায় দক্ষিন দিক হইতে বেপরোয়া ও দ্রুত গতিতে একটি মালবাহী ট্রাক যাহা ঢাকা মেট্রো-ট-১৮-৩০৯৫ আমার ছেলে সাফিন (০৬) কে পিছন থেকে ধাক্কা মেরে চাকার নিচে পিষ্ট করে ফেলে। ইহাতে আমার ছোট ছেলে সাফিন (০৬) ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং সাথে বড় ছেলে সায়েম (১১) ট্রাকের ধাক্কায় ছিটকে পরে এবং তাহার হাতে আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে স্থানীয় সাক্ষী ১। সিরাজুল ইসলাম মিলন পিতা-মৃত- নুরুল ইসলাম, সাং- শাপলা চত্ত্বর, ২। মোঃ মজনু (৩৪), পিতা- মোঃ দানেশ আলী, সাং- বউলা, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল, এ/পি এনায়েত উল্লাহ এর বাড়ির ভাড়াটিয়া, সাং- দোয়েল চত্ত্বর, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের সহায়তায় উক্ত ট্রাকটি আটক করি। কিন্তু ট্রাকে থাকা বিবাদীদ্বয় সহ অন্যান্য লোকজন পালিয়ে যায়। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করিলে তাৎক্ষনিক রাত্রিকালীন ডিউটিতে থাকা স্পেশাল-৩ টহল পার্টি দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং আমার ছোট ছেলে সাফিন (০৬) এর সুরতহাল প্রস্তুত করিয়া মৃত দেহ ময়নাতদন্তের জন্য ভিক্টরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নারায়গঞ্জ প্রেরণ করেন।
তদন্ত কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন মুঠোফোনে বলেন,সার্ভারের সমস্যার কারনে কোর্টে চার্জশিট যায়নি। কাল পরশু চলে যাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!