নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে নিখোঁজ শিশু মিথিলাকে সিলেট থেকে উদ্ধার করলো পিবিআই

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ শিশু মিথিলাকে সিলেট থেকে উদ্ধার করলো পিবিআই

প্রকাশিতঃ

নিখোঁজ হওয়ার ১৪ দিনের মাথায়, সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে উদ্ধার করা হলো ১২ বছর বয়সী নিখোঁজ বালিকা আসমা জাহান মিথিলাকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা দাবি করেছে, বিশেষ প্রযুক্তির সহায়তায় তারা এই উদ্ধার অভিযান সফল করেছে এবং গত বুধবার বিকেল ৫টায় তাকে খুঁজে পায়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তার আইনগত অভিভাবক, মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস রিলিজে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

পিবিআই-এর ভাষ্যমতে, গত ৩ অক্টোবর সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকা থেকে ভিকটিম আসমা জাহান মিথিলা (১২) নিখোঁজ হয়। এই বিষয়ে ভিকটিমের মা মোসা. নাজমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানাপুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করলেও, একপর্যায়ে নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে তার মা পিবিআই নারায়ণগঞ্জ জেলার দ্বারস্থ হন।

মামলার তদন্তভার পান পিবিআই নারায়ণগঞ্জ জেলার এসআই (নিঃ) মোঃ হযরত আলী। পিবিআই-এর দাবি, পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে তারা এই তদন্ত শুরু করে।

পিবিআই সূত্র নিশ্চিত করেছে যে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং জালকুড়ি বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পায়, গত ৩ অক্টোবর, ভোর ৫ টা ৫৮ মিনিটে আসমা জাহান মিথিলাকে সংগীয় আরেকজনের সাথে সাইনবোর্ড মুখে হাঁটতে দেখা যায়। এই ক্লু অনুসরণ করে এবং তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় পিবিআই জানতে পারে যে, সংগীয় ছেলেটি সিলেট মেট্রোপলিটন এলাকার কাজিটোলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে এসআই মোঃ হযরত আলী, এসআই মোঃ মফিজুর রহমান এবং কনস্টেবল সত্যেন্দ্রনাথ দত্তের সমন্বয়ে পিবিআই-এর একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন কাজিটোলা এলাকায় অভিযান চালায়।

পিবিআই নিশ্চিত করেছে, গত ১৬ অক্টোবর বিকাল ৫ টায় কোতোয়ালী থানাধীন কাজিটোলা এলাকার জনৈক মাহবুব হোসাইনের ভাড়াটিয়া, মো. রতন (১৭) এর ঘর থেকে নিখোঁজ ভিকটিম আসমা জাহান মিথিলাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমকে নিয়ে পিবিআই দল গভীর রাত অর্থাৎ, আজ ১৭ অক্টোবর ভোর ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ অফিসে পৌঁছায়।

পিবিআই জানায়, আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১০ টায় উদ্ধারকৃত ভিকটিমকে তার মাতা ও জিডির বাদীনি মোসা. নাজমা বেগমের নিকট হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুরো বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!