নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে সেই বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে সেই বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আদালতের নিষেধজ্ঞা উপেক্ষা করে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকার আব্দুল ফালু মিয়া ওরফে কালুর ছেলে ভুক্তভোগী মো: হযরত আলী বাদী হয়ে আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন এবং তার ভাই মো: জামান মিয়াসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন এবং মো: জামান মিয়া সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মৃত মুনসুর আহমেদের ছেলে। এছাড়াও তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি।
অভিযোগে মো: হযরত আলী উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ মৌজাস্থিত খতিয়ান নং সি.এস ও এস.এ-দাগ নং-৩১৩৪, আরএস দাগ নং-৬৭১৮, ৬৭১৯, ৬৭২০, ৬৭২১, ৯৫ শতাংশ সম্পত্তির ওয়ারিশানা সূত্রে মালিক হইয়া আমরা ভোগ দখল করে আসিতেছি। বিবাদীরা দীর্ঘদিন যাবত আমাদের জমি ভোগ দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসিতেছিল এবং উক্ত সম্পত্তিকে কেন্দ্র করে আমাদের ক্ষয়-ক্ষতি সাধনের চেষ্টাসহ বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দিয়ে আসিতেছিল। আমরা ইতিপূর্বে বিষয়টি স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হই। বিবাদীরা তাহাদের এহেন কার্যকলাপ বজায় রাখে। বর্তমানে তফসিলভূক্ত সম্পত্তিকে কেন্দ্র করিয়া বিজ্ঞ আদালতে মামলা চলমান রহিয়াছে এবং বিজ্ঞ আদালত বর্ণিত সম্পত্তিতে কোন প্রকার নির্মাণ কাজ না করার অস্থায়ী আদেশ প্রদান করেন। এরপরও বিবাদীরা উক্ত জায়গা ভোগ দখলের জন্য বিভিন্ন পায়তারা করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ মে) সকাল অনুমানিক ১১ ঘটিকায় লোক মারফত সংবাদ পাই যে, বিবাদীরা পরস্পর যোগসাজশে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বর্ণিত জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ করার জন্য নির্মাণ সামগ্রী নিয়া আসিয়াছে। আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া বিবাদীদেরকে নির্মাণ কাজে বাধা প্রদান করি এবং আদালতের আদেশ অমান্য করিয়া নির্মান কাজ না করার জন্য অনুরোধ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মারমুখী হয় এবং তাহাদেরকে বাধা প্রদান করিলে আমার বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিবে, মিথ্যা মামলায় ফাসাইবে ও প্রাণে মারিয়া ফেলিবে মর্মে বিভিন্ন প্রকার হুমকী-ধামকী প্রদান করে।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, বিবাদীরা যে কোন সময় আইন-শৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে এবং আমাদের বড় ধরণের ক্ষয়ক্ষতি সাধণ করিতে পারে বিধায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার জমিতে আমি কাজ করছি। আমি কারো জমি দখল করছি না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষকে থানায় বসার জন্য তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!