নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বন্ধু পলাতক

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বন্ধু পলাতক

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান (৩৫) নামের এক হোসিয়ারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেনের জেরে তাঁর বন্ধু হিজবুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে তিনি পলাতক আছেন।

জিয়াউর রহমান গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামে। তিনি সিদ্ধিরগঞ্জের পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও মেয়েসন্তান আছে।

অন্যদিকে তাৎক্ষণিকভাবে হিজবুলের ঠিকানা জানা যায়নি। তবে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। সেখানে নিয়মিত আসা-যাওয়ার সুবাদে জিয়াউরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে বলে দাবি পরিবারের।

হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন রাজীব নামের তাঁর এক বন্ধু। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে জিয়াউলসহ তাঁরা কয়েকজন বন্ধু লুডু খেলছিলেন। হঠাৎ করে হিজবুল সেখানে এসে জিয়াউরের কাছে ধারের টাকা ফেরত চান। টাকা ফেরত দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হিজবুল তাঁদের সঙ্গে চা-নাশতা খেয়ে চলে যান। এর কিছু সময় পর হিজবুল আরেক ব্যক্তিকে নিয়ে সেখানে আবার উপস্থিত হন। টাকা ফেরত দেওয়া নিয়ে এ সময় জিয়াউলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ওই দুজন। একপর্যায়ে হিজবুল তাঁর হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি চাপাতি বের করেন। এটি দেখে জিয়াউর দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁর মাথায় কুপিয়ে জখম করা হয়। পরে আশঙ্কজনক অবস্থায় জিয়াউরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ও জিয়াউরের বন্ধু রাজীব বলেন, ঘটনার দিন বিকেল থেকে কাদের নামের আরেক ব্যক্তি জিয়াউরের সঙ্গে ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনিও পলাতক আছেন। পলাতক কাদেরসহ অভিযুক্ত হিজবুরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনেরা।

আর্থিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!