নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস

সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা শ্র্রী অমূল্য চন্দ্র দাস এর স্ত্রী তুলসী রানী দাস সংখ্যালঘুর দোহাই দিয়ে শ্বশুরের বিক্রিত জমি অবৈধভাবেই দখলে রাখতে চান। তার এমন প্রতারণার কথা পুলিশের কাছে স্বীকার করলেন সোনারগাঁ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লোকনাথ দত্ত।
দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। চলমান এই আইনের কোন ভ্রুক্ষেপই করেন না তুলসী রানী দাস। তিনি সংখ্যালঘু, বিধবা ও মুক্তিযোদ্ধা পরিবারের দোহাই দিয়ে জেলা প্রশাসক, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মিথ্যা লিখিত অভিযোগ করেন জমির দাবিদার স্থানীয় গাজী ও তার মেয়ের জামাই চুন্নুর বিরুদ্ধে।
এই অভিযোগের ফলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের খ- সার্কেল নোটিশ দিয়ে গাজী ও তার মেয়ের জামাই চুন্নুকে তলব করেন। সেখানে তাদের পাশাপাশি সাক্ষী হিসেবে সোনারগাঁ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লোকনাথ দত্তকেও তলব করেন। তাদের সবার লিখিত জবানবন্দী রেকর্ড করা হয়।
শ্রী লোকনাথ দত্তের লিখিত জবানবন্দীতে যা বলেছেন তার হুবহু দেয়া হলো- সূত্রঃ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর স্মারক নং-০৬.৪১.৬৭০০.৬০১.২৭.০০১.২১-৬৭৪, তাং- ০৬/০৬/২০২৩খ্রিঃ
এবং পুলিশ অফিস, নারায়ণগঞ্জ স্মারক নং-৪৮১২/অপরাধ, তাং- ১৪/০৬/২০২৩খ্রিঃ এর সাক্ষী শ্রী লোকনাথ দত্ত (৭০), পিতা-মৃত শন্তু দত্ত, সাং- কামারগাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং সভাপতি, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদ এর জবানবন্দিঃ-
আমার নাম ঠিকানা উপরে বর্ণিত আছে। আপনার জিজ্ঞাসাবাদে জানাচ্ছি যে, গাজীউর রহমান ও চুন্ন সাহেব ভূমিদস্যু পরবিত্তলোভী লোক না। গাজীউর রহমান একজন সুনামধন্য ব্যক্তি ও দানশীল ব্যক্তি । সোনারগাঁওয়ের প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোশারফ হোসেন ক্রয় করেন এবং এসএ, নামজারী জমাভাগ করেন। পরবর্তীতে তিনি অত্র জমিতে টিনসেড ঘর তৈরি করে ০৪ সাটার গুদাম ঘর নির্মাণ করেন। যাহা বর্তমানে বিদ্যমান আছে। বীর মুক্তিযোদ্ধা জনাব মোশারফ হোসেনের মৃত্যুর পর তাহার ওয়ারিশগণ ০১ স্ত্রী, ০১ পুত্র সন্তান গত ০৯/০৯/২০২১ইং তারিখে অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ করেন (পণমূল্য ব্যতীত)। যাহার দলিল নং-১২২৯৫, তাং- ০৯/০৯/২০২১ইং এবং আরএস জামাভাগ করেন।
তিনিরা অভিযোগকারীনিকে কোন প্রকার হুমকি ধামকি প্রদান করেন নাই। তারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়া তাহাদের সুনাম নষ্ট করছেন।
সরজমিনে জানা যায়, তুলসী রানী দাসের শ্বশুরের কাছ থেকে সোনারগাঁয়ের প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ক্রয় করেন এবং এসএ, আরএসএ ও সিএসএ নামজারী ও নিয়মিত খাজনাও পরিশোধ করেন। পরবর্তীতে তিনি অত্র জমিতে একটি টিনসেড ঘর ও চার সাটার গুদাম ঘর নির্মাণ করেন। আর সেখানেই তুলসী রানী দাসের পরিবারকে মানবিক কারণে কিছুদিনের জন্য থাকার অনুমতি দিয়েছিলেন ক্রেতা প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন। যা এখনও বিদ্যমান আছে। জনাব মোশারফ হোসেন মৃত্যুর পর তাহার ওয়ারিশগণ ০১ স্ত্রী, ০১ পুত্র সন্তান গত ০৯/০৯/২০২১ ইং তারিখে অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ করেন একই এলাকার গাজী ও তার মেয়ের জামাই চুন্নুকে (পণমূল্য ব্যতীত)। যার দলিল নং-১২২৯৫, তাং- ০৯/০৯/২০২১ইং।
জমির মালিক (অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে) গাজী ও তার মেয়ের জামাই চুন্নু উক্ত যায়গা তুলসী রানী দাসকে ছেড়ে দিতে বললে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গাজী ও তার মেয়ের জামাই চুন্নু স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের নিয়ে কয়েকবার বিচার সালীস বসালেও তুলসী রানী দাস এতে উপস্থিত না হয়ে তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন রকমের হয়রানী ও হুমকি ধামকি দিয়েই যাচ্ছে।
এ বিষয়ে চুন্নু বলেন, যে জায়গাটি নিয়ে আমার নামে সরকারের উপর মহলে মিথ্যা অভিযোগ করছেন সেই জমিটি মূলত আমার।
অভিযোগকারীনিকে আমি কোন প্রকার হয়রানী ও হুমকি ধামকি প্রদান করি নাই। মূলত তিনি আমাকে হয়রানী সহ আমার জমিটি অত্মসাৎ করার জন্য আমাকে হুমকি ধামকি সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করিয়া হয়রানী করছেন। অভিযোগকারীনির অভিযুক্ত জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেছেন।
এ বিষয়ে তুলসী রানী দাস বলেন, এই জায়গা কেউ বিক্রি করে নাই। তারা ভুয়া কাগজ বনিয়ে আমার বাড়ি দখল নিতে চায়। আমি তা কোনদিনও দিব না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!