নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ের বারদীতে সন্ত্রাসী বাপ্পি বাহিনীর হামলায় রক্তাক্ত জখম-৩

সোনারগাঁয়ের বারদীতে সন্ত্রাসী বাপ্পি বাহিনীর হামলায় রক্তাক্ত জখম-৩

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর শেখেরচরে সন্ত্রাসী বাপ্পি বাহিনীর হামলায় ৫ জন আহত হয়েছে।এ ব্যাপারে মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নিম্ন স্বাক্ষরকারী মোঃ মোবারক হোসেন পিতা-মৃতঃ আব্দুস সুবহান, সাং মছলন্দপুর শেখেরচর,-বারদী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, অত্র থানায় হাজির হইয়া বিবাদী মোঃ বাপ্পি পিতা-মোঃ সাইদ, মোঃ ইব্রাহীম পিতা-মৃতঃ মাহামুদ আলী, মোঃ সাইদ পিতা-মৃতঃ আব্দুস সোবহান, মোঃ মান্নান পিতা-মৃতঃ আঃ করিম, মোঃ রমজানপিতা-মৃতঃ জামান, সর্ব সাং মছলন্দপুর শেখের চর সহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীদের সাথে পূর্ব হইতে বিরোধ চলিতেছে। উক্ত শত্রুতার জের ধরিয়া গত ৩০/০৫/২০২৪ইং রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা তাহাদের হাতে থাকা ধারালো রামদা, ছেনা, চাপাতি, শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী ভাবে সোনারগাঁ থানাধীন শেখের চর সাকিনস্থ মজিবর এর বাড়ীর সামনে আমার ভাই অলিউল্লাহ এর ছেলে ইমন (১৭) কে পথরোধ করিয়া মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। সংবাদ পাইয়া আমার ভাই মোঃ অলিউল্লাহ ও তাহার স্ত্রী হোসনে আরা সহ ঘটনাস্থলে আসিয়া ঠেকাইলে উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার ভাই অলিউল্লা ও তাহার স্ত্রী হোসনে আরাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী মারপিট করিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা জখম করে। ৪নং বিবাদী মান্নান উপস্থিত থাকিয়া হুকুম দিয়া বলে শালার বেটাকে জীবনে শেষ করিয়া ফেল। ১নং বিবাদী উক্ত হুকুম পাইয়া তাহার হাতে থাকা শাবল দিয়া আঘাত করিয়া আমার ভাই অলিউল্লাহ এর মাথায় কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা বটি দিয়া কোপ মারিয়া আমার ভাই এর স্ত্রী হোসনে আরা বেগম এর মাথায় কাটা রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী লোহার রড দিয়া আঘাত করিয়া আমার ভাই এর ছেলে ইমন এর বাম হাতের অনামিকা আঙ্গুল ফাটা রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদী আমার ভাই এর সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়। যার মূল্য-১৬৫০০/-টাকা। ৫নং বিবাদী আমার ভাই এর স্ত্রী হোসনে আরা বেগম এর গলায় ব্যবহৃত ৮ আনা ওজনের একটি স্বনের চেইন নিয়া যায়। যার মূল্য-৫০,০০০/-টাকা। ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আসিয়া ঠেকাইলে বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে চলে যায়। স্থানীয় লোকজনদের সহযোগীতায় জখমীদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়।
অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোবারক হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!