নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি
ফতুল্লায় পুত্রকে দেখতে এসে ট্রাকচাপায় বাবার মৃত্যু
গোগনগরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
রুপগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামি রুবেলের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া বোমা আতঙ্ক ব্যাগে মিললো কাপড় !
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহম্মেদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বিরোধ মীমাংসা করতে যাওয়ায় প্রতিপক্ষের হামলায় তার প্রাণ গেছে বলে দাবি পরিবারের।

রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। পেশায় তিনি স্থানীয়ভাবে একটি গরুর খামার পরিচালনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজু অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ান। এরপর থেকেই স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। সবশেষ গতরাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে রাজু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাড়িতে ফিরে আসেন।

নিহতের পরিবারের দাবি, পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার ফুফাতো ভাইকে বাড়িতে না পেয়ে সরাসরি রাজুকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তাকে লাঠি দিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়। মারধরকালে রাজুর চিৎকারে পরিবারের নারীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে রাজুর অবস্থার অবনতি হলে তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নিহত রাজু বিএনপির কোনো পদধারী নেতা নয়। তবে বিএনপির সমর্থক ছিল। বর্তমানে সে খামারি বলে জানতে পেরেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাজু আহমেদের মৃত্যু হাসপাতালে হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এটি রাজনৈতিক, পারিবারিক নাকি অন্য বিরোধ তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা সম্ভব।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!