নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বিএনপি নেতার পিএস এর কান্ড!

সোনারগাঁয়ে বিএনপি নেতার পিএস এর কান্ড!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ১ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী হান্নান মিয়া বাদী হয়ে ৭ জনে নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামের কাঠের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান মিয়া দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিককের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী রহিম মিয়া একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

চাঁদা দিতে অস্বীকার করায় রহিম মিয়া, সোবাহান, তারা মিয়া, তানভীর, গাফফার আরাফাত, লিয়নসহ ৩০/৪০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী হান্নান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িসহ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

 

এ সময় বাধা দেওয়ায় হান্নানের ছেলে মেহেদিকে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতদের  উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, চাঁদার টাকা না দেওয়ায় রহিম ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে।

বাধা দেওয়া আমার ছেলেসহ ৫ জনকে পিটিয়ে আহত করে।

 

স্থানীয়রা জানান,রহিম মিয়া গত ৫ আগষ্টের পর থেকেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। বিভিন্ন সময় তার নেতৃত্বে ব্যবসা-প্রতিষ্ঠান ও ওই এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ দিতে না চাইলেই রহিম তাদের বাড়িঘর ও ব্যবসা- প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট করেন। জামপুরবাসী মুজাহিদ মল্লিকের পিএস এর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। আমরা এই নেতা আর তার পিএস এর অত্যাচার থেকে মুক্তি চাই।

 

এ বিষয়ে আল-মুজাহিদ ও তার পিএস এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

 

সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) রাশেদুল হাসান  জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!