নারায়ণগঞ্জ শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর প্রবাসীর লাশ উত্তোলন
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার
সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের চেষ্টায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী, শিশুসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়া হলে চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়।
আহতরা হলো সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ ১৫ জন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে একটি শিয়াল লোকালয়ে ঢ়ুকে প্রথমে সোনারকান্দী এলাকায় কয়েকজনকে কামড়ে দেয়। পরে সেটি ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় গিয়ে আরো কয়েকজনের ওপর হামলা চালায়।
কেউ বাড়ির উঠানে, কেউ বাড়ির সামনে এবং কেউ চলাচলের সময় হামলার শিকার হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত গোলজার হোসেন বলেন, ‘বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।’
আরেক আহত মিনহজ বলেন, ‘শিয়ালগুলো খুবই আক্রমণাত্মক ছিল। একজনকে কামড়ে আবার অন্যজনের দিকে ছুটে যাচ্ছিল। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, ‘শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিনও দেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!