নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ডায়াবেটিসের নতুন রূপ মোডি, যাদের আক্রান্তের ঝুঁকি বেশি

ডায়াবেটিসের নতুন রূপ মোডি, যাদের আক্রান্তের ঝুঁকি বেশি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

গত কয়েক দিন ধরে ডায়াবেটিসের নতুন রূপ টাইপ-৫ নিয়ে আলোচনা হচ্ছিল। নতুন ধরনের এই ডায়াবেটিস কেন হচ্ছে এবং এর প্রতিকার কী, তা নিয়েও মাথা ঘামাচ্ছিলেন গবেষকরা। এরই মাঝে খোঁজ পাওয়া গেল আরো এক ধরনের নতুন ডায়াবেটিসের। ডায়াবেটিসের নতুন এই রূপের নাম ‘ম্যাচুরিটি-অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং’ (মোডি)।

শিশু ও কম বয়সীরাই বেশি আক্রান্ত হন এই রোগে। নবজাতকের শরীরেও দেখা দিতে পারে ডায়াবেটিসের নতুন এই রূপ। তবে গবেষকরা বলছেন অত্যন্ত বিরল এই রোগ বংশগত।

জিনের বিন্যাসের ওলটপালটেই দেখা দিতে পারে ‘মোডি’ ডায়াবেটিস, এমনটাই জানাচ্ছেন চেন্নাইয়ের মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের (এমডিআরএফ) গবেষকরা।

শিশু ও কম বয়সীরাই বেশি আক্রান্ত হন এই রোগে। নবজাতকের শরীরেও দেখা দিতে পারে ডায়াবেটিসের নতুন এই রূপ। তবে গবেষকরা বলছেন অত্যন্ত বিরল এই রোগ বংশগত।

জিনের বিন্যাসের ওলটপালটেই দেখা দিতে পারে ‘মোডি’ ডায়াবেটিস, এমনটাই জানাচ্ছেন চেন্নাইয়ের মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের (এমডিআরএফ) গবেষকরা।

তাদের সঙ্গে এই গবেষণায় যোগ দিয়েছেন আমেরিকার ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’।

গবেষকরা দাবি করেছেন, ভারতেই মোডি ডায়াবেটিসে আক্রান্ত অনেক শিশু ও কম বয়সীদের খোঁজ পাওয়া গেছে। কী থেকে এই ডায়াবেটিস হচ্ছে, কেনই বা হচ্ছে, এর প্রতিকারের উপায় নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়েছে।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত ‘ডায়াবেটিস’ নামক মেডিক্যাল জার্নালে এই গবেষণা বিষয়ক একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

সেখানে ভারত ও আমেরিকার গবেষকরা দাবি করেছেন, ‘এবিসিসি৮’ নামক একটি জিনের বিন্যাসে গণ্ডগোল হলেই এই ডায়াবেটিস হতে পারে।

‘এবিসিসি৮’ জিনটি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোন ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে। যদি কোনোভাবে জিনটিতে রাসায়নিক পরিবর্তন (মিউটেশন) ঘটতে থাকে, তাহলে সেটির কাজ করার প্রক্রিয়া বদলে যাবে। পরিবর্তন আসবে তার বিন্যাসেও। তখন শরীরের ভেতরের কোষগুলোই বিদ্রোহ করে ‘অটোইমিউন’ রোগের কারণ হয়ে উঠবে।

মোডি ডায়াবেটিস তেমনই একটি রোগ। একে ‘মোনোজেনিক ডায়াবেটিস’ বলেন অনেকে। খুব কমজনের এই রোগ হয়। আর তা বংশগতভাবে ছড়াতে থাকে।

এমডিআরএফের গবেষকরা জানিয়েছেন, রোগটি শৈশবেই প্রকাশ পায়। যেহেতু জিনের পরিবর্তনের কারণে এই ডায়াবেটিস হয়, তাই সেটির উপসর্গ টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের চেয়ে আলাদা। সে কারণে রোগটি ধরা পড়ে না সহজে।

এমনও দেখা গেছে, মা-বাবার থেকে বদলে যাওয়া জিন সন্তানের মধ্যে এসে এই বিরল রোগের কারণ হয়ে উঠেছে। শিশুর শরীরে যখন রোগটি দেখা দেয়, তখন রক্তে শর্করার মাত্রা আচমকাই কমতে থাকে। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দেয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ‘কনজেনিটাল হাইপারইনসুলিনিজ়ম’ (সিএইচআই)।

শিশুটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে। ৩০ বছর হওয়ার আগেই পরিস্থিতি উল্টে যাবে। তখন রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে যাবে।

মোডি ডায়াবেটিসের আরো অনেক প্রকার রয়েছে, যেমন ‘মোডি ১’, ‘মোডি ৩’, ‘মোডি ১২’ ইত্যাদি। সবগুলো প্রকার নিয়ে গবেষণা চলছে। এখনো এই ডায়াবেটিসকে প্রতিরোধ করার মতো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি।

গবেষকরা জানিয়েছেন, বিরল এই ডায়াবেটিসের চিকিৎসাপদ্ধতি ও ওষুধ নিয়ে গবেষণা চলছে।

সূত্র : আনন্দবাজার

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!