নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
Next
Prev

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে তুলে নিয়ে রাতভর অমানবিক নির্যাতনের পর পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ তিনি ও পরিবারের সদস্যরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয়দের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল রোববার রাতে মেসবাহউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে পারভেজকে চুরির অভিযোগে আটক করে। পরে তারা রাতভর তাঁকে মারধর করে। সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি লিয়াকত আলী বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে—খোরশেদ

মমিনউল্লাহ ডেবিড এর ২১ তম ও মোঃ সুরুজ্জামান এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে  নারায়ণগঞ্জ কেন্দ্রীয়  কবরাস্তানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১.০০ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ […]

মাসুদের ধানের শীষের বিরুদ্ধে সংস্কারপন্থী-বিদ্রোহী-বিএনএফ বিদিশা ফাউন্ডেশন!

ষ্টাফ রিপোর্টার: গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে জোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজও করছেন মাসুদ। তার সঙ্গে আছেন মহানগর বিএনপির অধিকাংশ নেতাকর্মী, বন্দর থানা/উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মী। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রার্থীর […]

ফতুল্লায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে দরজা বন্ধ আর কোনো সাড়া না পাওয়ায় সন্দেহের কারণে পুলিশে খবর দেন পাশের কক্ষের ভাড়াটিয়ারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সোমবার (২৪ নভেম্বর) ফতুল্লা এনায়েতনগরে সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা […]

বক্তাবলীতে রাস্তা সংস্কারের দাবীতে ইউএনও’কে আল আমিন হৃদয়ের স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গুচ্ছ গ্রাম মেইন রোড হতে মাশাআল্লাহ এগ্রো ফার্ম পর্যন্ত রাস্তা সংস্কারের দাবী জানিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেছে মৎস্যজীবি দল নেতা আল আমিন হৃদয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক […]

যেসব আসনে প্রার্থী বদল হতে পারে বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে মনোনয়ন নিয়ে বিভেদ তীব্র হচ্ছে। এ নিয়ে বিব্রত দলটির নীতিনির্ধারকরাও। বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসনগুলোয় বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে প্রাথমিক মনোনয়ন নিয়ে কিছু আসনে দলটির […]

error: Content is protected !!