অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !

ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: বিদ্যুৎ চুরি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নারায়ণগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে মধ্যরাতে এক বিশেষ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গত সোমবার(১৪ই সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান চালানো হয়। […]
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?

বিবিসি বাংলা “বিদ্যুৎ যায় না, আসে- বুঝি না। দিনে-রাতে সবসময়ই লোডশেডিং। দিনের অর্ধেক সময়ই তো বিদ্যুৎ থাকে না।” বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন নেত্রকোনার কলমাকান্দা এলাকার বাসিন্দা সুফল তালুকদার। বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগ দেশের বেশিরভাগ এলাকার সাধারণ মানুষের। আমদানি নির্ভর হওয়ায় গ্যাস এবং বিদ্যুৎ সংকট বাংলাদেশে দীর্ঘদিনের। কিন্তু গত ২১শে জুলাই ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে যান্ত্রিক […]
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ

ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না, ডাক্তারের সহকারীদের হাতে জিম্মি রোগীর স্বজন, অপারেশন থিয়েটারের রমরমা ব্যবসা ২০ দালালের দৌরাত্ম্যে বগুড়া শজিমেক হাসপাতাল, উঠছে নানা অনিয়মের অভিযোগ সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) তা কার্যকর হচ্ছে না […]
বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বন্দর উপজেলা পরিষদ ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা নিতে আসা সাধারণ মানুষের অপেক্ষার জন্য […]
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২৮

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসেবীসহ সর্বমোট ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিডানে ধামগড় ও মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে বন্দর উপজেলা […]
রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালিকের অগোচরে রাতের আঁধারে ১৩ লাখ টাকা মূল্যের একটি এক্সকাভেটর (বেকু) কেটে খণ্ড–বিখণ্ড করে চুরি করে বিক্রি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন খন্দকার শিপনসহ চার জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম। অভিযোগটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে […]
ফতুল্লায় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকা মূল্যমানের স্বর্ণালংকার ও রুপার গহনা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হোসেন (৪২) নামে ওই পরিবারের এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার মৃত কালামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার চানমারী এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, সোমবার (১৪ […]
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা, কামাল ও কাদেরসহ যে ২২ জনের মৃত্যুদণ্ড

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত সাতটি মামলার রায় হয়েছে। এসব মামলায় মোট ৬৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুদণ্ড পেয়েছেন ২২ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২২ জনের […]
ফতুল্লায় বেতন পরিশোধ না করেই গার্মেন্ট বন্ধ ঘোষনা, শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন পরিশোধ না করে পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধ করা হয়। প্রায় ৪৫ মিনিট পর পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে ওই সড়কে […]
