নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ ও অপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ ও অপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা বানোয়াট,উদ্দেশ্য প্রনোদিত ও বিভ্রান্তিমূলক তথ্য সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

 

শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্ব লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

 

লিখিত বক্তব্য মোশাররফ হোসেন বলেন,বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে অযাচিত মন্তব্য মিথ্যা বানোয়াট বক্তব্য রটানো হচ্ছে, যারা এসব রটাচ্ছে তারা বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে বিন্দু পরিমাণ ভূমিকা না রাখা ব্যক্তিত্ব, যাদের সাথে কথিত আওয়ামীলীগের দোসরদের সরাসরি অবস্থান পরিলক্ষিত হচ্ছে।

 

তিনি বলেন,আমরা লক্ষ্য করছি সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্ট করতে সংস্কারপন্থী বিএনপির নেতা ও তার ভাই আওয়ামী লীগ নেতা বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপির তালিকাভুক্ত মিলেমিশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মাঠে নেমেছে এই চক্রটি।

 

সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। যা মূলত স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশার অংশ। চক্রটি সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, উপজেলা বিএনপি সহ-সভাপতি

কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপত মুজাহিদ মল্লিকসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক তথ্য প্রদান করেছে। এ বিষয়ে আপনাদের সাংবাদিকদের কাছে আহ্বান থাকবে চক্রান্তকারীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার। তারা শুধু আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাই না, পুরো সংবাদ মাধ্যমকেও জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করছে।

 

এসময় আরোও উপস্থিত, সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সী, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডি আর, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌরসভা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!