নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানার ওসির সাথে পাগলা বাজার ব্যবসায়ীদের মতবিনিময়

ফতুল্লা থানার ওসির সাথে পাগলা বাজার ব্যবসায়ীদের মতবিনিময়

প্রকাশিতঃ

ফতুল্লা প্রতিনিধিঃ

পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম।  ২ই নভেম্বর রোজ রবিবার বাদ আসর পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহাবুব হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম।

এ সময় পাগলা বাজার ব্যবসায়ীরদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওসি কাছে ব্যবসায়ীরা জানান পাগলা থেকে জালকুড়ি যে সড়কটি রয়েছে কিছুটা যানজট নিরসন হলেও এখনো পর্যন্ত এখানে ১০০% যানজট নিরশন হয়নি।  আর এই যানজটের কারণে পাগলা মার্কেটে মানুষ আসতে চায় না, তাছাড়া কুতুবপুরের শাহীবাজার এবং রেললাইনে কিছু অসাধু ব্যবসায়ীরা মেলার নামে বিভিন্ন ভুয়া পণ্য বিক্রি করে, কম দামে এই পণ্য পেয়ে সাধারণ মানুষ মার্কেটে আসেনা।

এতে ব্যবসায়ীদের দিন দিন ব্যবসা একেবারেই নষ্টের দিকে চলে যাচ্ছে।  অচিরেই এই মেলা বন্ধ এবং পাগলা থেকে জালকুড়ির সড়কটি যানজট মুক্ত করতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমি পাগলা বাজার ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকে আমাকে এনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যেই সম্মান দিয়েছে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ ভালবাসা প্রকাশ করছি।  ব্যবসায়ীরা যে সমস্যার কথাগুলো আমার কাছে বলেছেন আমি কিছুটা হলেও তা সমাধান করার চেষ্টা করব তবে সবকিছু প্রশাসনের উপরে তুলে দিবেন না সকলকে নিয়ে সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান খুঁজে বের করব এবং সমাধান করব।

আমি অল্প কিছুদিন হয় আপনাদের এই থানায় দায়িত্ব নিয়ে এসেছি আমি চাই আমি এখান থেকে চলে গেলে এই অত্র থানার সকল মানুষ আমার কথা আমার কাজ আমার দক্ষতার কথা তারা মনে রাখে। এবং আমার উপরের  কর্মকর্তাদের আমার ভালো কাজের কথাগুলো আপনারা তাদের কাছে বলবেন এটাই আমার প্রথম লক্ষ্য।  মাদক এবং যানজট একেবারে উপড়ে ফেলা সম্ভব নয় তবে এটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব তাই সকলে মাদক যানজট মুক্ত করার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করব।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম সিকদার, কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলাল,  দপ্তর সম্পাদক এমডি হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকন,কার্যকরী সদস্য মাসুদ মিয়া, জহিরুল ইসলাম, পাগলা বাজার ময়মুন প্লাজা ও বাদশা প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন হিমু, পাগলা বাজার এস এম সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন সহ পাগলা বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!