নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০

বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০

প্রকাশিতঃ

 থানায় মামলা না নেওয়ার অভিযোগ!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে দূরপাল্লার বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কাউন্টারের টিকেটম্যান, যাত্রীসহ প্রায় ১০জন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীদের দাবি ভাংচুরসহ হামলাকারীরা কাউন্টারে থাকা ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছেন। ওই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে আমতলী পৌরসভার নতুন বাজার বটতলা নামক এলাকায় দূরপাল্লার পরিবহনের টিকেট কাউন্টারে ওই হামলার ঘটনা ঘটে।

ওই সময় ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন রুটে চলাচলরত দূরপাল্লার পরিবহন বাসের ১০ থেকে ১২টি কাউন্টারে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে প্রায় দেড়শতাধিক দুর্বৃত্ত ওই হামলায় অংশ নেয়। এতে রয়েল পরিবহন কাউন্টার ইনচার্জ খায়রুল ইসলাম রিপন, রাজিব পরিবহন কাউন্টারম্যান কায়েস, শ্যামলী পরিবহন কাউন্টারের টিকেটম্যান মোঃ নাজমুল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জনি গাজী, সংবাদকর্মী এইচএম রাসেলসহ ৬জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে কায়েস, জনি গাজী, সংবাদকর্মী এইচএম রাসেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বাকীরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

শ্যামলী পরিবহনের কাউন্টারের টিকেটম্যান মোঃ নাজমুল বলেন, আমি যাত্রীদের টিকেট দিচ্ছিলাম। এমন সময় এক থেকে দেড়শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার কাউন্টারে ঢুকলে আমি ভয়ে সরে যাই। তারা আমার কাউন্টারে থাকা দুটি ল্যাপটপ, একটা প্রিন্টার, একটি কম্পিউটার, সিসি ক্যামেরাসহ আমার টিকেট বিক্রির প্রায় ৩০-৩৫ হাজার টাকা নিয়ে আমাদের চেয়ার টেবিলসব ভেঙে বাইরে ফেলে দিয়ে। তাদের দুটি টেবিল ভিতরে রেখে কাউন্টারের বাহির থেকে তালা দিয়ে চলে যায়। সৌদিয়া পরিবহণের আমতলী কাউন্টার ম্যানেজার সফিউল বাশার লালন বলেন, বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে একাধিক মামলার আসামী রাহাত ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেশ কয়েকটি কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা আমার কাউন্টারে টিকিট বিক্রির ২৭ হাজার টাকা এবং ১টি ল্যাপটপ, পিন্টার ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া কাউন্টারের মধ্যে থাকা আসবাবপত্র ভেঙে কাউন্টারে তালা মেরে চলে যায়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে তালা খুলে দেয়।

লাবিবা পরিবহন কাউন্টার ইনচার্জ মোঃ রুহুল আমিন অভিযোগ করে বলেন, পুলিশের সামনেই সন্ত্রাসীরা দূরপাল্লার কাউন্টারে হামলা ও ভাংচুর চালায়। তখন পুলিশ দর্শকের মত দাঁড়িয়েছিল। সেবা গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ ও মামলার বাদী আরিফ বলেন, আমি আমার কাউন্টারে বসে টিকিট কাটছিলাম। হঠাৎ রাহাত ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের মামুন, রাজ্জাক, জামাল বিহারী, সবুজসহ প্রায় দের শতাধিক দুর্বৃত্ত লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দূরপাল্লার কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। বিষয়টি নিয়ে আমি নিজে বাদী হয়ে আমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নিতে অস্বীকৃতি জানায়।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর টাকা হাইজ্যাক, ছিনতাই, ডাকাতি মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। তার নেতৃত্বেই সন্ত্রাসীরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দূরপাল্লার কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে ওই রাহাত ফকিরের নেতৃত্বে এখন পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কার্যকলাপ করে আসছে। সকল ঘটনার সাথে রাহাত ফকির সরাসরি জড়িত থাকলেও আইন শৃংঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।

দিনদিন সে বেপরোয়া হয়ে উঠছে, এতে আমাদের দলেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দ্রæত তাকে গ্রেফতারের দাবী জানাই। ওই বিষয়ে জানতে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকিরের কোন বক্তব্য পাওয়া যায়নি। সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রুহুল আমিন বলেন, দূরপাল্লার পরিবহণ কাউন্টারে হামলার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত ওই বিষয়ে কেহ মামলা করতে থানায় আসেননি। আর থানায় মামলা না নেওয়ার অভিযোগটিও সঠিক নয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!