নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
Next
Prev
প্রচ্ছদ
হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত

হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত

প্রকাশিতঃ

শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে ‘আয়রন লেডি’ বলে বর্ণনা করেছিলেন। সাড়ে ১৫ বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেক ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পলিয়ে যেতে বাধ্য হন। তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে।

৫ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তাদের তিনি বলেছিলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। এরমধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম। দোভালকে হাসিনা একাধিকবার বলেন, ‘আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই। কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে। তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশত্যাগ করতে পারবো।’

তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি। কেন ভারত বিমান পাঠায়নি- তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে।

জনশ্রুতি রয়েছে, হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন, আমরা দেখছি কী করা যায়। দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে। নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামতও। এরপর বলা হয়, ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না। বাংলাদেশকে বলা হোক, তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। ঢাকা তখন অগ্নিগর্ভ। যেকোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে। এমনকি সেনানিবাসে নেওয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব। এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে। এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবিলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে।

ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া। বারবার সেনাপ্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বলেন, যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয়। জেনারেল ওয়াকার-উজ-জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন। সবাই তখন একবাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। এর পরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয়।

প্রশ্ন হচ্ছে, হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে।

বলা হবে- একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতবিরোধী। এ ছাড়া অন্য একটি কারণও ছিল। ভারত প্রমাণ করতে চেয়েছিল- বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে।

একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল- যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে। হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটা হাসিনা রেখে যাননি। ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে। সেখানে পৌঁছার পর ওইদিন রাত ১২টার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন এই লেখার প্রসঙ্গটি আসে। যা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: জনতার চোখ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!