নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
রহমান ও আনোয়ার আলীরটেক ইউনিয়ন বিএনপি ধ্বংসের মূল কারিগর -ইকবাল মাহমুদ

রহমান ও আনোয়ার আলীরটেক ইউনিয়ন বিএনপি ধ্বংসের মূল কারিগর -ইকবাল মাহমুদ

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ( জিসপ) নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শহীদ জিয়া পরিষদের সভাপতি ইকবাল মাহমুদ মেম্বার বলেছেন, আলীরটেক  ইউনিয়ন বিএনপি ধ্বংসের মূল কারিগর আলীরটেক ইউনিয়ন  বিএনপি সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক মুন্সিগঞ্জের আনোয়ার হোসেন।

ইকবাল মাহমুদ মেম্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি যদি আওয়ামী  লীগ হতাম তাহলে ২০২২ সালে কেন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমাকে মামলার আসামি করা হয়েছে।ইতিমধ্যে ২ বার নির্যাতিত হয়েছি।

২০১৬ সালে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হওয়ার পর আমাকে এলাকার মানুষের স্বার্থে তৎকালীন এমপি সেলিম ওসমান ও শামীম  ওসমানের কাছে যেতে হয়েছে।

এছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আওয়ামীলীগ সরকারের নির্দেশিত উন্নয়নমূলক ও অনুষ্ঠানগুলোতে বাধ্য হয়ে  অংশগ্রহন করতে হয়েছে। এর মানে এ নয় আমি আওয়ামীলীগ নেতা হয়ে গেছি।

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে প্রশ্ন রেখে বলেন, ২০২২ সালে বিজ্ঞ  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

মামলা নাম্বার ৩৫ (১১)২২ সে মামলায় জুলহাস ও আনোয়ার আমার সাথে আসামী হয়ে ছিলেন। কাজেই তারা জানেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত নইলে কেন আমাকে আওয়ামীলীগ সরকার মিথ্যা, বানোয়াট মামলায় আসামি করেছে।

ইকবাল মেম্বার আরো বলেন, ২০২৪ সালে ১৯শে জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ আমাকে গ্রেফতার করে জেলহাতে প্রেরণ করে। আমি ৬ আগস্ট ২০২৪ সালের জামিন পাই। ইতিমধ্যে আমার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় আসামি করা হয়েছে।

আমি প্রশ্ন রেখে ওই সমস্ত বিএনপি’র নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, কারাগারের ভিতরে থেকে আমি কি করে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি বর্ষণ করেছি। এতে প্রমাণ হয় আমার প্রতি ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাগুলো দেওয়া হয়েছে।

আমি আশা করি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবো ইনশাআল্লাহ।  আমি বিএনপি নেতা আব্দুর রহমান, আনোয়ার হোসেন, জুলহাস, আওলাদ হোসেনের প্রতি প্রশ্ন রেখে বলতে চাই, অযথা আমাকে আওয়ামী লীগ বানানোর অপচেষ্টা না করে দলের ভিতর কিভাবে শৃঙ্খলা ফিরে আসে ও দল শক্তিশালী হয় সেদিকে মনোনিবেশ করেন।

আমি আগে থেকে বিএনপি তে ছিলাম আজীবন বিএনপি’র সাথে থেকে যাবো। আমাকে কোন ষড়যন্ত্র বিএনপি থেকে সরাতে পারবেনা।
আমি আবারও বলতে চাই, জনপ্রতিনিধি হিসেবে আমাকে তৎকালীন এমপি ও সরকারের নির্দেশ বাস্তবায়ন করতে হয়েছে। আমি নিজের থেকে তাদের কাছে যাইনি, অনুষ্ঠান পালন করিনি।
কাজেই ষড়যন্ত্র না করে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ( জিসপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জেকি প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন,ইকবাল মেম্বার জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী। তাকে নিয়ে একটি কুচক্রী মহল নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি দৃড় ভাষায় বলতে চাই, ইকবাল মাহমুদ মেম্বার কে নিয়ে কোন ষড়যন্ত্র সফল হতে দিবোনা।জিয়ার সৈনিকরা এর উপযুক্ত দাঁত ভাঙ্গা জবাব দিবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!