নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বসুন্ধরা কারখানায় বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ 

সোনারগাঁয়ে বসুন্ধরা কারখানায় বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন৷

 

রোববার সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে কারখানার কর্মীরা৷ এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করেন কারখানার সিকিউরিটি ও ইনচার্জ ।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, “কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ দশজন শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন৷ আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷”

 

দগ্ধরা হলেন- মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০),  মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬),  আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন (২০)৷

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, “কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার ইউনিটের রওয়ানা হবার আগেই আবার আগুন নিভে গেছে বলে জানানো হয়৷ তখনও বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি৷ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে৷”

 

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক তাঁদের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!