নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্সের নান্নু-শাহ আলমের বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্সের নান্নু-শাহ আলমের বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ শপিং কমপ্লেক্স -৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখা,অর্থ লুটপাট সহ নানান অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স -৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পরিচয় দানকারী মোহাম্মদ আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, সমিতির কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এমপি, তার ভাতিজা যুবরাজ বলে খ্যাত আজমেরী ওসমানের নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ, দোকান ক্রয়- বিক্রয়ের ও বিচার শালিশীর নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন বিএনপি নেতাদের ম্যানেজ করার কৌশল নিয়েছে। ডিবি পুলিশ নান্নুকে আটক করেছিল। পরে দালাল ধরে সে যাত্রা থেকে রক্ষা পায় নান্নু ও শাহ আলম তালুকদার।
গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র তনয় আজমেরী ওসমান পালিয়ে গেলেও নান্নু ও শাহ আলম নারায়ণগঞ্জে বহাল তবিয়তে রয়ে গেছে।
বর্তমানে শাহ আলম ও নান্নু নিজেদের ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ার অপচেষ্টা করছে।
নান্নু ও শাহ আলম স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ম্যানেজ করে আবারো সমিতির ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে ।
একটি সূত্র হতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবিব গত ৩১/১০/২০২৪ ইং তারিখে এক পত্রের মাধ্যমে নির্বাচিত কমিটির অনুমোদন ও নিয়োগকৃত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি বাতিলের জন্য পত্র প্রেরন করেন।
তাতেও তারা কর্নপাত করছেননা। বরং সমিতির কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে।
আব্দুল হান্নান নান্নু তার আপন ছোট ভাই সমিতি’র সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। এছাড়াও গত ৫ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক কোন এজিএম করেননি।
শামীম ওসমান ও আজমেরী ওসমানের প্রভাব খাটিয়ে সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ এখন নান্নু ও হান্নান ভোল পাল্টে নব্য বিএনপি হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে সভাপতি আব্দুল হান্নান নান্নু মুঠোফোনে বলেন,সব অভিযোগ মিথ্যা ও বানােয়াট। একটি পক্ষ চাচ্ছে মার্কেট দখল করে নিতে। আপনি আপনার নাম্বার দেন আমি সেক্রেটারি জানাচ্ছি। তাকে নিয়ে কাল আপনার অফিসে আসবো বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!