নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জমি সংক্রান্ত বিরোধে হত্যাকান্ড: ছাত্র আন্দোলনে নিহত বানাতে আদালতে মামলা

জমি সংক্রান্ত বিরোধে হত্যাকান্ড: ছাত্র আন্দোলনে নিহত বানাতে আদালতে মামলা

প্রকাশিতঃ

চলতি বছরের ৩০ ই জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিসান (২১) নামে যুবককে হত্যা করা হয়।

 

গত ৩১ জুন এ ঘটনায় জিসানের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নামীয় ২জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় আলমগীর হোসেন উল্লেখ্য করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলে জিসানকে হত্যা করা হয়। গত ৫ ইং আগষ্ট সরকার পতনের পর সরকারি বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেতে ও স্থানীয় কয়েকজনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন বলেও মামলার আসামীরা অভিযোগ করেন। আলমগীর মোল্লা দাবিকৃত টাকা না দেওয়ায় গত ৩ সেপ্টেম্বর ৩০ জনকে আসামী করে আদালতে জিসানের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

 

৩১ জুলাই থানায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, জিসান একটি বেসরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজ ১০/১২ দিন বন্ধ থাকার কারণে গত ৩০ জুলাই বাড়ির পাশে মিঠাব শিকদার বাড়ির সামনে জিসান ও তার বন্ধু অংকন, রাব্বী, রামীম, নাফিস, জহিরুল মিলে আড্ডা দিচ্ছিল। এসময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাইম (২৪) ও তার বাবা কামাল হোসেন (৫২) অজ্ঞাত ৩/৪ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে ছুড়িকাঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় জিসানের বাবা আলমগীর বাদী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

এদিকে, আদালতে দায়ের করা মামলার আসামীরা জানান, ৫ ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বৈষমী বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারদের বিভিন্ন প্রকার আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। পরে আমিরুল ইসলাম সনজিব, সাগর, তাইজুল ইসলাম, আবু দাউদ মোল্লা, নজরুল, হাবিবুর রহমান খান, হাবিব মোল্লা, রাকিব, মাঞ্জারুল আলম টুটুল, রাকিব, মিঠু মোল্লা, শিপন মোল্লা, লিমন ভুইয়া, সায়মন, খাইরুল মোল্লা, রোমানের কাছ থেকে ২০ লাখ দাবি করেন নয়তো তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি প্রদান করে। দাবিকৃত টাকা না দেওয়ায় জমি বিরোধের জেরে হত্যাকান্ডকে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে গত ৩ সেপ্টেম্বর জিসানের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে আমিরুল ইসলাম সনজিবসহ তাদের ৩০ জনকে আসামী করে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। পরে জিসানের পরিবারের পক্ষ থেকে জিসানের হত্যাকান্ডকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের লিষ্টে অন্তর্ভূক্তি করার আবেদন জানানো হয়। পরে আদালতে করা মামলার ১৭ নাম্বার আসামী তাইজুল ইসলাম বাদী হয়ে জিসানের হত্যাকান্ডের ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সদস্য অন্তর্ভূক্তি না করার আবেদন করেন। এদিকে, মামলার আসামীদের দাবি, দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের হত্যাকান্ডের মামলাকে বষম্য বিরোধ আন্দোলনকারী বানিয়ে আদালতে আরেকটি বানোয়াট ও হয়রানীমূলক মামলা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, গত ৩১ জুলাই আমি রূপগঞ্জ থানায় যে মামলাটি করেছিলাম। আমাকে চাপের মুখে হত্যাকান্ডের কারণ জমি সংক্রান্ত বিরোধের জের লিখতে বলা হয়েছিল। প্রকৃতপক্ষে আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়। আমি কারো কাছে মামলার দেওয়ার নাম করে টাকা চাইনি।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!