নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ চাই, সীমান্ত হত্যার বিচার কর

বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ চাই, সীমান্ত হত্যার বিচার কর

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৫ ডিসেম্বর,২০২৪ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে বলেন, গত ১২ ডিসেম্বর সকালে দেওভোগ পাক্কা রোড নিবাসী শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে মর্গ্যান স্কুল সংলগ্ন রোডে ছিনতাইয়ের শিকার হয়। ২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সীমান্ত গতকাল ১৪ ডিসেম্বর রাত ১০টায় মৃত্যুবরণ করে।

এই ঘটনা নারায়ণগঞ্জ শহরে নতুন নয়। হরহামেশাই শহরের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সকাল-রাতে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। বহু শিক্ষার্থীকে সকালে তাদের পড়াশুনার জন্যে বাইরে যেতে হয় এবং রাতে ফিরতে হয়৷ সীমান্তের ক্ষেত্রেও এমনটিই ছিলো। ক্লাশ করতে ঢাকার উদ্দেশ্যে বের সীমান্ত ছিনতাইয়ের শিকার হয় এবং ছুরিকাহত হয়ে মারা যায়। কয়েকবছর আগে ২০১৭ সালে একইভাবে ছিনতাইয়ের কবলে পরে নিহত হন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার সংগঠক তরুণ সাংবাদিক শাহরিয়াজ শুভ্র। এতো বছরেও শহরের উন্নতি ঘটেনি। বরং হয়েছে অবনতি।

শ্রমিক অঞ্চলগুলোতে শ্রমিকদের অর্থ ছিনিয়ে নেয়া, জখম হওয়া, রিক্সা-সিএনজিচালকের মৃত্যু এসব শহরের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

এমনকি গত ৯ ডিসেম্বর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

একসময়, গডফাদারের এই শহর ছিলো সন্ত্রাসের আতুরঘর। কিন্তু অভ্যুত্থান পরবর্তী এই সময়ে জেলা গডফাদারমুক্ত হয়েছে তবে এসকল অপরাধের শেল্টার হাউজ কারা হচ্ছে তা ই আজ জনতার প্রশ্ন। আমরা নাগরিক নিরাপত্তা চাই, স্বস্তিতে-নির্ভয়ে নিজ জেলায় বসবাস করতে চাই।

আমরা সীমান্ত হত্যার বিচারের দাবি জানাই। পাশাপাশি চাই শহরের নিরাপত্তা। এই ছিনতাইয়ের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রয়োজন প্রশাসনিক কঠোর অবস্থান। ছিনতাই উপদ্রব রুখতে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছিনতাইকারী-ডাকাত এদের রাজনৈতিক শেল্টারগুলো খুজে বের করে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করে বিগত সকল ছিনতাই-ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!