নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ইজতেমার ময়দানে সাদপন্থী নয় হামলা চালিয়েছে ভারত ও শেখ হাসিনা!

ইজতেমার ময়দানে সাদপন্থী নয় হামলা চালিয়েছে ভারত ও শেখ হাসিনা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

টঙ্গীর ইজতেমার ময়দানে গভীর রাতে মুসুল্লিদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জালকুড়িতে জেলা তাবলীগ মারকাজ মসজিদে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ওলামায়ে মাশায়েখ, তাবলীগ এর সাথী এবং সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা বদরুল আলম সিলেটি, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা মাহবুবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ টঙ্গীর ইজতেমার ময়দানে মুসুল্লিদের উপর অতর্কিত হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে নারায়ণগঞ্জে সাদপন্থীদের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ, সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও সামাজিকভাবে তাদের বয়কটের দাবি জানান।

নেতৃবৃন্দ সাদপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাদপন্থীরা ভারতের এজেন্ট। তারা আওয়ামী লীগ, ফ্যাসিস্টদের এজেন্ট। সরকারের কাছে আমাদের অনুরোধ, কেন ১৮ ডিসেম্বর চারজন মানুষ শহীদ হওয়ার পরও ওয়াসিফ, ওসামাদের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেওয়া হয় নি। শুধু মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে কি আমাদের শান্তনা দিচ্ছেন না আই ওয়াশ করছেন। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার করা হলো। অথচ এই ফ্যাসিস্টদের গ্রেপ্তার করা হলো না। আমাদের জোর দাবি হলো, অচিরেই সেই খুনি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

তারা আরও বলেন,১৮ ডিসেম্বর আমাদের উপর কোন শাদ পন্থী নয় আমাদের উপর হামলা চালিয়েছে ভারত এবং সেখানে অবস্থান করা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা সাদপন্থীদের ইজতেমা বন্ধের জন্য বার বার অনুরোধ করলেও শেখ হাসিনা সরকার সেটা আমলে নেয়নি। কারন তিনি ছিলেন বাংলাদেশে ভারতের এজেন্ট।

তারা বলেন, মাওলানা সাদ দাওয়াতুল তাবলীগের মূল ধারা ও নিয়ম থেকে লাইনচ্যুত হয়েছেন। তিনি এমন পথে চলছেন যা দাওয়াতুল তাবলীগের পথ নয়। তিনি ধারাবাহিকভাবে লেখাপড়া করে অভিজ্ঞ কোন আলেম নন। বিভিন্ন মাসায়েলে নিজের উক্তি পেশ করে ব্যক্ত করেছেন। তিনি বিভিন্ন মাসায়েল নিয়ে এমন উক্তি দিয়েছেন যা সাধারণ মানুষকে গোমরাহের দিকে ঠেলে দেয়। ২০১৮ সালের তার ভক্তরা আমদের পাঁচহাজার ছাত্র-শিক্ষাক ও দাওয়াতে তাবলীগের সাথীকে রক্তাক্ত করেছে। ২০২৪ সালের ১৮ তারিখে আবারও মুসুল্লিদের রক্তাক্ত করেছে। ওয়াসিফকে আপনারা সকলেই জানেন। সে ফ্যাসিবাদ হয়েছে। সে দাওয়াতুল তাবলীগের বিপরীতে নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রকারীর মধ্যে একজন সে। বাংলাদেশে ইজতেমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, ভারত এটা বরদাস্ত করতে পারছে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!