নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ঘন কুয়াশায় ঝড়ে যাচ্ছে পান চাষীদের সর্বনাশ

আমতলীতে ঘন কুয়াশায় ঝড়ে যাচ্ছে পান চাষীদের সর্বনাশ

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে সপ্তাহ জুরে ঘন কুয়াশার কারনে ঘড়ে যাচ্ছে পান পাতা। বহু কষ্টে ধার দেনা এবং এনজিও ঋণ নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বরজ করার পর শীত শৌসুমের শুরুতেই চোখের সাসনে ঘামে শ্রমে ফলানো পান পাতা এভাবে ঝড়ে যাওয়ায় পান চাষীদের সর্বনাশ হয়েছে।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় ৭টি ইউনিয়নে ১৩৩ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী চাষ হয়ে থাকে গুলিশাখালী, চাওড়া, আঠারগাছিয় ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নে। শীত মৌসুমের শুরুতে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ না থাকলেও গত দশ দিন ধরে শৈত্য প্রবাহ এবং ঘন কুয়াশার কারনে বরজের পান পাতা লাল হয়ে ঝড়ে যাচ্ছে। শৈত্য প্রবাহ এবং কুয়াশার হাত থেকে পান চাষীরা তাদেও রক্ষার জন্য পুরো বরজ পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়ার পরও শেষ রক্ষ হচ্ছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে এক এক জন পান চাষী বরজ তৈরী করেছেন। নিজেদের চোখের সামনে এভাবে বহু ঘামে শ্রমে তৈরী করা তাদের পানের বরজের পাতা চোখের সামনে লাল হয়ে ঝড়ে যেতে দেখায় অনেক চাষীই কান্নায় ভেঙ্গে পরেন।

বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার গুলিশাখালীর গোছখালী, ডালাচারা, চাওড়া ইউনিয়নের পাতাকাটা, ঘটখালী, উত্তর ঘটখালী, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা, ঘোপখালীসহ বিভিন্ন গ্রাম সরেজমিন ঘুরে দেখা গেছে পান বরজের বিবর্ন চিত্র। বরজের সাথে পানের লতা দাড়িয়ে থাকলেও ঠান্ডায় পান পাতা শুকিয়ে লাল হয়ে ঝড়ে মাটিতে পড়ে আছে। গুলিশাখালী গ্রামের গোছখালী গ্রামের পান চাসী কপিল মাঝি কান্না জড়িত কন্ঠে বলেন ভাই ধার দেন কইর‍্যা ১০ লক্ষ টাকা করে ৭০ শতাংশ জমিতে পান চাষ করেছি। দ্যাখেন আমার বরজের কি অবস্থা হয়েছে। শীত আর কুয়াশায় বরজের সব পান পাতা লাল হয়ে ঘুকিয়ে ঘড়ে পড়েছে। বছর শেষে আমি ২ লক্ষ টাকাও ঘরে তুলতে পারবো না। গুলিশাখালী গ্রামের নজরুল প্যাদা বলেন, এনজিওডে গোনে টাহা লইয়া ৫লক্ষ টাহা খরচ কইর‍্যা ৪০ শতাংশ জমিতে পান চাষ করছি। শীত আর কুয়াশায় সব শ্যাষ অইয়া গ্যাছে। পাতা সব ঝইর‍্যা নষ্ঠ অইয়া গ্যাছে। এহন এনজিওর টাহা দিমু ক্যামনে হেই চিন্তায় আছি।

ঘটখালী গ্রামের পান চাষী আক্কাচ হাওলাদার বলেন, রিমালে সময় বইন্যায় বর ভাইঙ্গ সব শ্যাষ অইয়া গেছিল। ধার দেন আর এনজিওডে গোনে টাহা আইন্যা আবার বর ঠিক হরছি। এহন শীত কুয়াশা আর বাতাসে সব পান পাতা নষ্ট অইয়া যাওয়ায় মোগো অইছে সর্বনাশ। এহন পোলা মাইয়া লইয়া কি খামু আর কি দিয়া এনজিওর কিস্তি দিমু এহন আছি হেই চিন্তায়। এভাবে শত শত পান চাষী এবছর চলতি শীত মৌসুমে ঘন কুয়াশা আর শীতের কারনে বরজের পানের ক্ষতি হওয়ায় সর্ব শান্ত হয়ে পরেছে। পানের বরজের পান নষ্ট হওয়ায় তার প্রভাব পরেছে বাজারেও। বুধবার আমতলী শহরের পান বাজার ঘুরে দেখা গেছে এক চল্লি (৩৬টি পান) বড় সাইজের বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। ছোট সাইজের এক চল্লি পান ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাও এখন হিসাব করে পান কিনছেন। খুরিয়ার কেয়াঘাট এলাকার নারী পান ক্রেতা ছফুরা বেগম বলেন, পানের দাম দুই তিন গুন বাইর‍্যা গ্যাছে। যেই পান ১ মাস আগে ২০ টাহায় কেনতাম এহন হেই পান ৫০-৬০ টাহায় কিনি। এহন আর আগের মত পানি কিনি না। খাওয়াও কমাইয়া দিছি।

আমতলী উপজেলা কৃষি কর্মাকর্তা মো. ইছা বলেন, ঘন কুয়াশা, অতিরিক্ত শীত এবং আবহাওয়া মেঘলা থাকার কারনে পান গাছে ছত্রাকের আক্রমন দেখা দেয়। এরকম হলে স্বল্প মাত্রায় জৈব বালাই নাশক প্রয়োগ করা যেতে পারে। এছাড়া শৈত্য প্রবাহের হাত থেকে বরজ রক্ষার জন্য পলিথিন টানিয়ে বেড়া দেয়া হলে ছত্রাকের আক্রমন কম হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!