ষ্টাফ রিপোর্ার:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ৬নং ওয়ার্ড এর জোড়া ট্রান্সমিটার মোর সংলগ্ন অফিসে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, ১৯৩৬ সালে জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ গণতন্ত্র মুক্ত হতো না। জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল প্রতিষ্ঠা করেছে। সেই দলের নাম জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতার কাছাকাছি দেশকে নিয়ে গেছেন। পরবর্তীতে ছাত্র-জনতা ও আমাদের জাতীয়তাবাদী সবার সহযোগিতায় আমরা দ্বিতীয় স্বাধীনতার অর্জন করেছি। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ২৯ দফার ধারাবাহিকতায় আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতো বিচক্ষণ ছিলেন, আশেপাশের দেশগুলো চিন্তা করেছেন তাকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আশপাশের দেশ হাসিনার দোসরদের দিয়ে হত্যা করেছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোটি কোটি আদর্শ দিয়ে গেছেন। তারা সাধারণ জনগণের পাশে থেকে আজ বাংলাদেশকে এ জায়গায় নিয়ে এসেছে। শহীদ জিয়াউর রহমানকে দেশের মানুষ শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করেন। আমরা সেই নেতার কর্মী, আমরা গর্ববোধ করি। ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ঘরে একটি জায়নামাজ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। আজ তারেক রহমানের নামে সারাবিশ্বে শেখ হাসিনার কিছু পা-চাটারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। ৫ আগস্টের পর আদালত থেকে ন্যায়বিচারের মাধ্যমে সব বেরিয়ে এসেছে। কোথাও তারেক রহমানের ১০ টাকার দুনীতি দেখাতে পারেনি। তাঁর শরীরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হচ্ছে। নেতাকর্মীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামিতে এই রাষ্ট্রকে পরিচালনা করবো। যদি দায়িত্ব আমরা পাই সবাই মিলে এই রাষ্ট্র পরিচালনা করবো। কোন দুর্নীতি আমরা কেউ করবো না এবং কাউকে করতে দেবো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বলিয়ান হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবো। আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মোহাম্মদ রেজাউল করিম ফারুক,মোহাম্মদ ইদ্দিস মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসেত রতন,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল,সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট,ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শরিফ মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ফতুল্লা থানা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ সদস্য সচিব মোক্তার হোসেন,ফতুল্লা ইউনিয়ন যুবদলের ১নং কার্যকরী সদস্য মোমিন ইসলাম,বিএনপি নেতা,শফিকুর রহমান শফিক,আব্দুল জলিল,মহিউদ্দিন, শুক্কুর,আমির,মামুন, স্বপন,উৎসব ও হাফিজুল সহ ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।




