নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল – ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল – ডা. শফিকুর রহমান

প্রকাশিতঃ

শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অহংকার ভালো জিনিস নয়। অনেক আগে একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে একটি ব্যানারে লিখেছিলেন, ‘নারায়ণগঞ্জে অমুকের প্রবেশ নিষিদ্ধ’। আরেকটি সভায় তিনি ডিসি-এসপির সামনে বলেছিলেন, ‘আমার নামে একটি অগ্রিম খুনের মামলা লিখে রাখেন। আমি গোলাম আযমকে খুন করতে চাই।

’ কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে খুন করার। স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে থাকা অবস্থায় তিনি (গোলাম আযম) দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই অধ্যাপক গোলাম আযমকেই তিনি নিষিদ্ধ করেছিলেন। যে ভাই নিষিদ্ধ করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন?

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, গর্ব-অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার ছড়ি ঘোরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, তাদের লালন করতে নাই। এই কাজগুলো যারা করে দুনিয়াতে তারা করুণ পরিণতি ভোগ করেন এবং আখিরাতের আদালতেও আল্লাহ তাদের শূলে চড়াবেন। দাম্ভিকতা পরিহার করুন, তাওবা করুন। আগে মানুষ হন, তারপর মুমিন হন।

তিনি বলেন, যুগ যুগ ধরে কষ্টে আছেন নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জেও যদি চাঁদাবাজি-দখলদারি হয়, অফিস-আদালতে ঘুষ চলে, তাহলে কেন এতগুলো মানুষের জীবন গেল, কেন এত মানুষ পঙ্গু হলো, কেন এতগুলো রক্তের ফোঁটা ভাসল? আমি বিনয়ের সঙ্গে দল-মত-ধর্মের ঊর্ধ্বে উঠে অনুরোধ করব, এই অপকর্মের সঙ্গে যারাই জড়িত আছেন, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দিন। এই অপকর্ম করলে এই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাদের রক্ত দেওয়াকে অপমান করা হবে। ১৮ কোটি মানুষকে অপমান করা হবে।মানুষকে স্বস্তিতে বাঁচতে দিন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান যত অধিকার দিয়েছে, সব এ দেশে নিশ্চিত হবে। শাসনক্ষমতায় যারা যাবে, তাদের অধিকার নিশ্চিত করা তাদের দায়িত্ব— এটা কোনো দয়ার দান নয়। বাঁচার অধিকার, সম্মান পাওয়ার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, কাজের অধিকারসহ সব কিছু তাদের হাতে তুলে দিতে হবে। এটাই স্বাধীনতার মূল চেতনা। এই সমাজ হবে বৈষম্যহীন, মানবিক।

তিনি বলেন, গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল। আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তির শুরু করেন পাহাড়িদের নিয়ে। তারা ঘোষণা দিয়ে বলেন— আমরা সবাই বাঙ্গালি। কিন্তু এটা নিয়ে পাহাড়িরা প্রতিবাদ করেন। তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে, তা এখনো চলমান রয়েছে। এখনো সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে, ততোদিন এই জাতির মধ্যে একতা সৃষ্টি হবে না। যা দেশের মানুষ গত ৫৩ বছর প্রত্যক্ষ করেছেন।

 

তিনি আরো বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন। আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগ পুরোদমে ধ্বংস করে দিয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!