নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
টিআই আবু নাঈমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টিআই আবু নাঈমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জে শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ করেছেন আখিনূর চৌধুরী নামে এক ভুক্তভোগী ব্যক্তি। পুলিশের আইজিপিসহ প্রশাসনের বিভিন্ন দফতরে তিনি লিখিত অভিযোগ করেছেন। বুধবার সকালে তিনি এই বিষয়টি জানান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জের শিমরাইল-সাইনবোর্ড হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের উত্তর ও দক্ষিণ পাশে ঘর নির্মাণ করে গাড়ির কাউন্টারসহ বিভিন্ন ধরনের দোকান ভাড়ার নামে মোটা অংকের চাঁদা আদায় করে আসছেন।
টিআই আবু নাঈম সিদ্দিকীকে দিনের বেলায় সড়কে দেখা না গেলেও রাতের বেলা বিভিন্ন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। এছাড়া মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো আটকে মামলার ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আবু নাঈম সিদ্দিকী শিমরাইল-সাইনবোর্ড এলাকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাসহ মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে জনসাধারণকে অতিষ্ঠ করে তুলেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ওই অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, আবু নাঈমের এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে মসজিদে রাসুলুল্লাহ (সা.) জামে মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেশ কয়েকদিন যাবত উত্তর সাইনবোর্ডে নির্মাণাধীন মসজিদে রাসুলুল্লাহ (সা.) জামে মসজিদের নির্মাণ কাজে বাধা দেন টিআই আবু নাঈম। পাশাপাশি মসজিদে রাসুলুল্লাহ (সা.) জামে মসজিদ ভাঙার হুমকি দিয়েছেন।
টিআই আবু নাঈম মসজিদ ঘর ভেঙে উক্ত জায়গায় সিএনজি স্টেশন বানাতে চান। আর তিনি সেখান থেকে মোটা অংকের মাসোহারা আদায় করবেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
গত সোমবার রাত প্রায় দেড়টার সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের থাকার ঘর ভরাটের জন্য ট্রাক দিয়ে মাটি ফেলা হয়। এর পর টিআই আবু নাঈম সিভিল পোশাকে ১০-১২ জন পরিবহন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে মসজিদ ও মোয়াজ্জিনের থাকার ঘর ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করলে বেশ কয়েকজন সংবাদকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো ও ফোনে বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযাগকারী আখিনূর চৌধুরী কালের কণ্ঠকে বলেন, আমি রাসূলুল্লাহ (স.) মসজিদের দায়িত্ব পালন করে আসছি। এলাকাবাসীর সহযোগিতায় আমরা মসজিদের সংস্কার কাজ করছি।
সম্প্রতি শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী মসজিদটি ভেঙে ফেলার জন্য বারবার হুমকি দিচ্ছেন। মসজিদের জায়গায় একটি সিএনজি স্টেশন করার জন্য পাঁয়তারা করছেন তিনি। আমরা এর প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকীকে বারবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়ক ও জনপথের জমিতে কেউ অবৈধভাবে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমি এ কার্যালয়ে নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকীর বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রঃ কালের কন্ঠ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!