নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
রনি’তে নিরাপদ ডেভিল মতি প্রধান-সিফাতগং!

রনি’তে নিরাপদ ডেভিল মতি প্রধান-সিফাতগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুথানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পালিয়েছে সারাদেশের প্রভাবশালী আওয়ামীলীগের এমপি-মন্ত্রীসহ অনেক নেতা। কিন্তু এখনও রয়েছে তাদের সকল অপকর্মের সহযোগি প্রেতাত্মার দল। ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকায় এখনও অনেক আওয়ামী প্রেতাত্মা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীদের আশ্রয় ও প্রশ্রয়ে। যাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে খ্যাত সাবেক সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন ভুমিদস্যু ও ঝুট সন্ত্রাসের অন্যতম সিপাহসালার মধ্যমনি ফতুল্লা থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও বৃহত্তর এনায়েতনগর ইউনিয়ন ৭.৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান প্রধান এবং সাংসদ শামীম ওসমানের তনয় অয়ন ওসমানের সিপাহসালার অন্যতম দুই সৈনিক নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসমাইল রাসেল ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সহযোদ্ধা মো. সিফাত। এদের মধ্যে মতিউর রহমান প্রধান হলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির আপন ছোট মামা এবং সিফাত হলেন প্রয়াত সৈনিকলীগ নেতা মোকলেসের ছেলে এবং রনির আপন ভাগিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে দি কুইন অব ডেভিল শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। সুদুর ভারতে থেকে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা এখনও চালাচ্ছেন দি কুইন অব ডেভিল শেখ হাসিনা। দেশে শান্তি-শৃংখলা বজায় রাখতে ইতিমধ্যে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট। অথচ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির আপন মামা এবং ভাগিনা সেই ডেভিল বাহিনীর অন্যতম সদস্য হলেও তারা এখনও রয়েছে প্রকাশ্যে আর পুর্বের ন্যায় বর্তমানে রয়েছে বহাল তবিয়তে।
স্থানীয়রা জানান,শামীম ওসমানের পাশে থেকে মতিউর রহমান প্রধান মাসদাইরসহ আশপাশ এলাকাতে ভুমিদস্যুতা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রন করতো। আপর ভাগ্নি জামাই মোকলেস হত্যাকারী বড় মিজান,গাফফার,খলিল ও মন্টুগংদের সাথে নিয়ে মাসদাইর,চৌধুরী কমপ্লেক্স,টাগাড়পাড় এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে ঝুট নামাতো মতি প্রধানগং। এছাড়াও মাসদাইর ও আশপাশ এলাকায় নিরীহ মানুষের শেষ সম্বল জমিগুলো মামলা ও জেলখাটিয়ে ভুয়া দলিলের মাধ্যমে তাদের কজ¦ায় নিয়ে উচ্চ দামে অন্যত্র বিক্রি করতো মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকা শাহজালাল প্রধানগংদের নিয়ে। ভুমিদস্যুতা ও ঝুট নিয়ন্ত্রনের মাধ্যমে প্রায় অর্ধশত কোটি টাকা মালিক বনে গেছেন মতি প্রধান। অপারেশন ডেভিল হান্টে যখন বিভিন্ন এলাকাতে আওয়ামীলীগের দোসররা একের পর এক গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার এড়াতে অনেকে গা ঢাকা দিয়েছিন ঠিক সেই সময়ে ভাগিনা মশিউর রহমান রনির হেফাজতে থেকেই মতি প্রধান নিজ বাড়িতে বহুতল বিল্ডিংয়ের নির্মান কাজ করছেন। এ যেন “মামা-ভাগিনা যেখানে,আপদ নাই সেখানে’র” মত অবস্থা। তবে স্থানীয়দের মতে,অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে মতি প্রধান রাতারাতি ১০ তলা ভবনের নির্মান কাজ করছে। সত্যি সেল্যুকাস বর্ননা করে অনেকে বলেন,যেখানে আওয়ামীলীগের করার অপরাধে অনেক নেতাকর্মী সবকিছু ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সেখানে মতি প্রধানের মত ভুমিদস্যু ও ঝুট সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে হত্যা ও আহতের ঘটনায় কোন প্রকার মামলা ছাড়াই দিব্ব্যি প্রকাশ্যেই রয়েছেন শুধুমাত্র ভাগিনা মশিউর রহমান রনি বিএনপির সহযোগি সংগঠন যুবদলের সদস্য সচিব হওয়ার সুবাদে। সত্যি অনেক সৌভাগ্যবান মতি প্রধান আওয়ামী ডেভিল হওয়া সত্তে¡ও অপারেশন ডেভিল হান্টে তিনি একেবারেই নিরাপদ।
মশিউর রহমান রনির ভাগিনা সিফাত। বিগত কয়েক বছর আওয়ামী ছাত্রলীগের ব্যানারে অয়ন ওসমানের সিপাহসালার অন্যতম দুই সৈনিক নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসমাইল রাসেল ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সহযোদ্ধা হিসেবে দুর্দান্ত প্রতাপ দেখিয়ে চলাচল করছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন রুখতে অয়ন ওসমান-রাফেল-রিয়াদের নির্দেশে বড়ভাইয়ের শশুর বড় মিজানগংদের মাথে মাসদাইর কবরস্থান এলাকাতে হামলা চালায় দেশীয় অস্ত্র নিয়ে। ৫ আগষ্টের পর জেলার বিভিন্ন থানাতে হামলা ও হত্যা সংক্রান্ত বিষয়ে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা আসামী হলেও মামার আর্শীবাদে পুরোটাই নিরাপদ রয়েছে সিফাত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ ডেভিল সিফাত এখনও প্রকাশ্যেই আগের ন্যায় তাফালিং অব্যাহত রেখেছেন। মাসদাইর ও কবরস্থান এলাকায় ডেভিল সিফাত এখন একটি আতংকের নাম। মামার আর্শীবাদে এতটাই বেপরোয়া যে ওর অপরাধ রুখার মত সামর্থ্য কারোর নেই বললেই চলে।
তবে স্থানীয়দের দাবী, যদি আত্মীয়তার সুত্রে সকল অপরাধ ক্ষমা যোগ্য হয় তাহলে তো কথা নেই। কিন্তু আইনের ভাষায় যদি অপরাধীর শাস্তি হওয়ার প্রয়োজন তাহলে মতি প্রধান ও সিফাতের মত ডেভিলদেরকে দ্রæত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত। প্রতিটি পাড়া-মহল্লায় মতি প্রধান-সিফাতের মত ডেভিলরা আত্মীয়তার সুবাদে প্রকাশ্যে থেকেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার নানা প্রকার অনৈতিক নির্দেশনা গুলো পালন করতে সহায়তা করছে এবং প্রতিটি পাড়া-মহল্লার শান্তি ভঙ্গের কারন হয়ে দাড়াচ্ছে।
তাই প্রশাসনের কাছে স্থানীয়দের দাবী, আত্মীয়তার সুত্রে নিরাপদে নয় অপরাধের সুত্রে প্রকৃত ডেভিলদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। তারা অনতিবিলম্বে মতি প্রধান ও সিফাতের মত ডেভিলদেরকে গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১’র সদসয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!