নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ

সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ

প্রকাশিতঃ

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এ সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। গতকাল সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ১১টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এর পর দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে তিনটি অধিবেশন হয়েছে। নৈশভোজের মাধ্যমে রাত ১০টায় সম্মেলন শেষ হয়।

ডিসি সম্মেলনে এই প্রথমবারের মতো তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল অধিবেশন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকেই নির্বাচনী প্রচার চালাতে এবং জনগণকে সচেতন করে তুলতে নির্দেশ দিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কোনো চাপ দেওয়া হবে না। কোনো চাপ এলে সেটা নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করতে হবে।’

ডিসিদের উদ্দেশে সিইসি বলেন, ‘ব্লেম গেম বাদ দেন। অতীতে কী হয়েছে, সেটা না বলে ভবিষ্যতে কী করবেন, সেটা নিয়ে ভাবেন; কাজ করেন। নির্বাচনের সময় ওপর থেকে কোনো চাপ আসবে না। ওপরের কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে। কারণ, সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, সে সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। কিন্তু নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না।’

সিইসি আরও বলেন, ‘রিঅ‍্যাক্টিভলি নয়, প্রোঅ‍্যাক্টিভলি কাজ করতে হবে ডিসিদের। রাজনৈতিক সরকার না থাকলে আমলাতন্ত্র সেটা পরিচালনা করে। সেটা তারা করেছে। যেন স্বচ্ছভাবে করে, সেটাও বলা হয়েছে।’

এর আগে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ডিসিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘এ সরকারের আমলে কারও রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারও ধমক শুনবেন না। নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে হবে।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারবেন ডিসিরা 
সম্মেলন শেষে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। কারণ নির্বাচনের ফলাফল কোনো দলের পক্ষ থেকে প্রভাবিত করার সুযোগ নেই। তাদের ওপর কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। তাই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই। এর পরও কোনো ডিসির ব্যাপারে কারও আপত্তি থাকলে আমাদের জানালে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

আইন সংবিধান মেনে কাজ করার পরামর্শ
সম্মেলনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশনে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার নির্দেশ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আইন, নীতিমালা ও সংবিধানে যা আছে, সেটি মেনে চললে জনগণের সেবা দেওয়া আর কল্যাণ করা ছাড়া জেলা প্রশাসকদের কোনো কাজই নেই। মেধাবী মানুষেরা জেলা প্রশাসক হিসেবে কাজ করেন বা প্রশাসনে আসেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। রাষ্ট্রের এত বড় রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার-নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছিল।’

আসিফ নজরুল বলেন, আমরা আশা করব, ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে, একে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে লাগানো হয়।

যতদিন ডেভিলরা থাকবে, ততদিন অভিযান
গতকাল সকালে এক অধিবেশন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে যতদিন ডেভিল থাকবে, ততদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলবে। তিনি বলেন, ডিসিদের কিছু প্রশ্ন ছিল। আমরা সেগুলোর জবাব দিয়েছি। আমাদের বড় আশা, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি কমাতে না পারলে উন্নতি হবে না।

মৎস্য প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করতে চান উপদেষ্টা  
দাদন থেকে মৎস্যজীবী ও খামারিদের বাঁচাতে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এ বিষয়ে কথা হয়েছে ডিসি সম্মেলনে। গবাদি পশু পালনকারীদের কৃষিঋণ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই আমরা। জাল যার জলা তার– নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জলমহাল ইজারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি সরকার সহানুভূতিশীল 
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল। এ কারণে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তিনি বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে তারা (নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা) ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি আদালতে বিচারাধীন বিষয়, তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।

তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়ে আলোচনা 
ডিসি সম্মেলনে দেশের যুবসমাজের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা– তা নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে এক ডিসির এ-সংক্রান্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে এমন আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। তিনি বলেন, ‘আমাদের যুবসমাজে যারা আছেন, তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। তারা দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এতে আর্থিক সংশ্লিষ্টতা আছে।’
দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে জানিয়ে আবদুল হাফিজ বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া ১ হাজার ৪০০ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পাশাপাশি আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি উদ্ধার সম্ভব হয়নি।

সম্প্রীতি রক্ষায় ডিসিদের সতর্ক থাকতে বলেছেন ধর্ম উপদেষ্টা
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ডিসিদের সতর্ক থাকতে বলেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কেউ যেন মসজিদ, মাজার, মন্দির, প্যাগোডা অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে, সে জন্য তাদের অনুরোধ করেছি। ডিসিরা অতীতেও সাড়া দিয়েছেন। আগামী দিনও যাতে ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে বলেছি।’

যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপন হবে 
অতীতের মতো এবারও যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘শিল্প-সাহিত্যচর্চা বন্ধ হয়ে যাচ্ছে– এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!