নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
আদমজী ইপিজেডে সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

আদমজী ইপিজেডে সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
লিজা আক্তার (২৪) নামে এক অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মারা গেছেন এমন অভিযোগ তুলে তারা বিক্ষোভে নামেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে অনন্ত অ্যাপারেলস নামের কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার অবস্থা খারাপ হলে রাত ৯টার পরে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার সকালে প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।
অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছে। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।
এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক জানান, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!