নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
র‌্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ১

র‌্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে দুই প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মো. আব্দুল হক স্বপন (৪৫) পিরোজপুরের কাউখালীর ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কুমিল্লার বুড়িচংয়ের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভুঁইয়া (৩৫) গত ১৪ জানুয়ারি ভোরে দুবাই থেকে বাংলাদেশে আসেন। তারা বিমানবন্দর থেকে বের হয়ে এশিয়া লাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের হায়েচ বাসটির গতিরোধ করে। এসময় ৩-৪ জন র‌্যাবের পোশাক পরা অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।
এরপর তারা নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হানিফ ও রাজিবের বিরুদ্ধে মামলা আছে বলে জানায়। হানিফ ও রাজিব নিজেদেরকে প্রবাসী ও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান।
এসময় বাসের চালক কৌশলে মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন ও অন্যরা র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিদের পরিচয়পত্র দেখাতে বলেন। তারা কিছু না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে হায়েচে তুলে হাত, পা ও চোখ বেঁধে ফেলে। পরে এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকাসহ দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা হানিফ ও রাজিবকে ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় আবু হানিফ বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি পর্নোগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলা পাওয়া গেছে। তাকে পরবর্তী কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!