নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রমজানের শেষ দিকে এসেও নগরীর ইফতার বাজারগুলো জমজমাট

রমজানের শেষ দিকে এসেও নগরীর ইফতার বাজারগুলো জমজমাট

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
প্রথম রমজান থেকেই নারায়ণগঞ্জের ইফতার সামগ্রীর বাজারগুলো হয়ে উঠে জমজমাট। রমজান আসলেই প্রতিটি রেস্টুরেন্টে হরেক রকম ইফতারির পসরা সাজিয়ে বসেন। আর ইফতারের জন্য পছন্দের খাবার কিনতে এই দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভীড়।

সরেজমিনে নারায়ণগঞ্জের বিভিন্ন ইফতার বাজারগুলো ঘুরে দেখা যায় এচিত্র।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থাকায় কিছুটা ইফতার বাজারগুলোতে প্রভাব পড়লেও হরেক রকম ইফতার সামগ্রী ক্রয়ে প্রতিটি দোকানেই থাকছে ক্রেতাদের ভীড়।এবার বিশেষ করে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের দাম কিছুটা বৃদ্ধি পেলেও পেঁয়াজু, আলুর চপ ও বেগুনির মতো ভাজাপোড়া আইটেমের দাম গতবারের মতোই রয়েছে।তবে এবার ইফতার সামগ্রীর অন্য খাবারের তুলনায় হালিমের চাহিদাই একটু বেশি প্রতিটি রেস্টুরেন্টে।

এবার বিক্রির পরিমাণ নিয়েও খুশি বিক্রেতারা। রমজান শেষ হবার আগেই বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। তবে তারা জানান মাংসের দাম একটু বেশি থাকায় অন্যান্য ইফতার সামগ্রীর তুলনায় মাংস দিয়ে তৈরি ইফতারসামগ্রীর দাম বেড়েছে। সুতি কাবাব, বুটি কাবাব, খাসির লেগ রোস্ট, আস্ত মুরগির রোস্ট, তান্দুরি চিকেন, কোয়েলের রোস্ট, হালিমের মতো মাংসজাতীয় খাবারের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে পেয়াজু, আলুর চপ,ছোলা, বেগুনির দাম স্বাভাবিকই আছে।

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের ইফতার বাজারগুলো ঘুরে দেখা যায়, শহরের বাসিন্দারা ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শহরের বিভিন্ন রেস্টুরেন্টে মানুষ এসেছেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে।

তাদের একজন পুলিশলাইনের আফাজনগরের এলাকার বাসিন্দা খলিলুর রহমান এসেছেন সুগন্ধা প্লাসে। তিনি বলেন, প্রতিবছরই এখানে ইফতারি কিনতে আসি। দাম কিছুটা বেশি হলেও স্বাদের জন্যই সুগন্ধার ইফতারি মিস করি না।

উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ইফতারসামগ্রীর বিভিন্ন পদের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন বিক্রেতারা। নাম না জানিয়ে একজন বিক্রেতা বললেন, গতবছরের তুলনায় ইফতার সামগ্রী বেচাকেনা ভালো হচ্ছে। তবে মাংসসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। তবে ক্রেতারা প্রতিবারের মতোই ইফতারি কিনতে আসছেন। এবার ইফতারের অন্যান্য ইফতার সামগ্রীর তুলনায় হালিমটা একটু বেশি বিক্রি হচ্ছে বলে জানান দোকানি।

আমলাপাড়া নিবাসী হারুন মিয়া জানান, মেয়ের ইচ্ছে হালিম খাওয়ার। আর তাছাড়া আমার পরিবারের সবাই হালিম ভীষন পছন্দ করে।প্রতিদিনের ইফতার আইটেমের মধ্যে সবার হালিম লাগবেই।

উত্তর চাষাড়ার নাজমুল ইসলাম জানান, রমজান আসলেই একটু বাহারি রকম ইফতারের প্রতি একটু অন্য রকম জোক থাকেই আমাদের। আর বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে মুখরোচক বিভিন্ন খাবারের সারি সারি থাকে। আমার বাসায় তো সাধারণত ইফতার বানানোটা কম হয়। অধিকাংশ সময়ই কেনা হয়।হরেক রকম ইফতারের খাবার। আর রোজা রেখেই বা কত ধরনের খাবার বানানো যায়।

সুগন্ধা প্লাসে ইফতার কিনতে আসা চাষাড়ার বালুর মাঠ থেকে আসা আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি জানান, রমজান আসলে সব কিছুরই একটু দাম বৃদ্ধি পায়। আমাদের মত মধ্যবিত্ত পরিবারগুলোর নাগালের বাহিরে থাকে ইফতার সামগ্রী কিনার। তবে আজ বাসাত মেহমান আসায় এখান থেকে ইফতার কিনতে আসছে। কিছু দাম বেশি তবে মান ভালো এইখানের ইফতারের।

এদিকে শহরের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গতবারের তুলনায় এবার সাধ্যের মধ্যে ইফতারের খাবার সামগ্রী ক্রয় করতে পেরে অনেকটা সন্তুষ্ট শহরবাসী ও আশেপাশে এলাকার বাসিন্দারা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!