নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই!

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের মাইঠা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

বুধবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার মাইঠা বাজারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলন গাজীর মুদি মনোহরদি, প্রেট্রোল ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মান্নাফ খন্দকারের একটি ক্লাব ঘর, ফেরদাউস খন্দকারের মুদি মনোহরদি দোকান, জব্বার খন্দকারের চায়ের দোকান, খাদিজা বেগমের চায়ের দোকান, রুহুল আমিন খন্দকারের বৈদ্যুতিক মালামাল ও ফারুক মোল্লার খাবার হোটেলসহ মোট ৭টি ঘর পুরে ছাই হয়ে যায়। এছাড়া নাজমুল আহসান মিঠুর সার ঔষধের দোকানটি আংশিক পুরে গেছে।

 

ওই অগ্নিকান্ডে ৭টি দোকান ঘর পুরে মোট প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা দাবী করেন।

 

ক্ষতিগ্রস্ত মুদি মনোহরদি, ডিজেল প্রেট্রোল ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মিলন গাজী বলেন, আমার দোকানে থাকা মালামালসহ ঘরটি সম্পূর্ন পুরে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার আর কিছুই রইল না।

 

অপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক রুহুল আমিন খন্দকার বলেন, ‘অগ্নিকান্ডে আমার ১টি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানসহ আশপাশের ৭টি ঘর পুরে ছাই হওয়ায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো. হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগ্নিকান্ডে ৭টি ঘর পুরে ছাই হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা এবং দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহায়তা প্রদান করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!