নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
ঈদের দিনে মাসদাইরে জাহিদ বাহিনীর হামলা-ভাংচুর,আহত ১

ঈদের দিনে মাসদাইরে জাহিদ বাহিনীর হামলা-ভাংচুর,আহত ১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার অন্যতম মাদক স¤্রাট ও যাবতীয় অপকর্মের আতংকের একটি নাম হচ্ছে জাহিদ। খুন-চুরি-ছিনতাই ও মাদক বিক্রি এমন কোন অপকর্ম নেই যা জাহিদ ও তার সঙ্গীদের মাধ্যমে হচ্ছেনা। তবে স্থানীয়দের দাবী, এলাকার কতিপয় প্রভাবশালী কর্তাব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের জন্যই নাকি দূর্ধর্ষ এ জাহিদ গ্রুপকে তার লালন-পালন করছেন এবং বিভিন্ন অপরাধ সংঘটিত করাচ্ছেন।
মাসদাইর গুদারাঘাট ও ঘোষেরবাগ এলাকাবাসীদের দেয়া তথ্য মতে বহু অপরাধের নয়নমনি জাহিদের পিতা হচ্ছেন আলী হোসেন। অত্র এলাকায় জাহিদের নানা বাড়ির সুত্রে তার মা দেড় শতাংশ জমি পেয়েছেন। সেই দেড় শতাংশ জমির উপর কোন বসত ভিটা নির্মান না করায় এলাকাতেই ভাড়াবাড়িতে বসবাস করেন জাহিদ ও তার পরিবারের সদস্যরা। তবে সুঠাম দেহের অধিকারী জাহিদ যেন উক্ত এলাকাসহ আশপাশ এলাকাবাসীর কাছে আতংকের একটি নাম। অল্প বয়সে বখে যাওয়া জাহিদ এলাকার কিছু বিপথগামী উঠতি বয়সীদের সাথে সখ্যতা গড়ে তুলে মাদক বিক্রিসহ নানাবিধ অপরাধে নিজেকে জড়িয়ে নিয়ে বিভিন্ন অপরাধের মাধ্যমে নিজেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসেন।
গত দুই সপ্তাহ পুর্বে মাসদাইর রোকেয়া খন্দকার স্কুলের সামনে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে কসাই নাসিরের ছেলের মাদক স্পট থেকে জাহিদসহ ৪ জনকে আটক করে হাতকড়া পড়ালেও জাহিদেও সঙ্গীরা জাহিদসহ সবাইকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। সেই ঘটনায় মামলা হলেও পুলিশের চোখে অধরা হলেও বাস্তবে এখনও এলাকাতে মাদক বিক্রিসহ যাবতীয় অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে জাহিদ ও তার বাহিনীর সদস্যরা। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টায় বাড়ৈভোগ এলাকায় পরিবহন ব্যবসায়ী রমিজউদ্দিন রমুর পরিবহন কাউন্টারে হামলা চালিয়ে তার কাউন্টারের ম্যানেজারকে মারধর করে টিকিট বিক্রি নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবহন কাউন্টারের সামনেই দেশীয় অস্ত্র দিয়ে এক যুবককে কোপানোর ঘটনা এবং রমুর বাড়িতে হামলা চালানো এবং মাঠে থাকা একটি গাড়ির গ্লাস ভাঙ্গার ভিডিও ফুটেজ ইতিমধ্যে কয়েকটি ইউটিউবে প্রকাশও হয়েছে। রমুর বাড়ি ও পরিবহন কাউন্টারে হামলার সময় জাহিদ রুমাল দিয়ে তার মুখটি ঢেকে রাখে যেন কেউ তাকে চিনতে না পারে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হলে স্থানীয়রা উক্ত যুবককে খানপুর ৩ শষ্যা হাসপাতালে নিলে চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে গুরুতর আহত উক্ত যুবক সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
স্থানীয়দের মতে, মাসদাইর বাজার রোকেয়া স্কুলের সামনে ও ঘোষেরবাগ এলাকাতে বেশ কয়েকটি মাদক স্পট চালায় এ জাহিদ। জাহিদ ও তার বাহিনীর কাছে কি পরিমানে দেশীয় অস্ত্র রয়েছে তা দেখা যায় কারোর সাথে ঝগড়ার সময়। প্রায় শতাধিক উঠতি বয়সী ছেলেদের নিয়েই প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়েই সাধারন মানুষের উপর হামলা চালায় এ জাহিদ। কসাই নাসিরের বড় ছেলে মাসদাইরের অন্যতম মাদত স¤্রাট সেলিমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জাহিদ নিজেকে পুরো এলাকাবাসীর কাছে যেন আতংকের নামে পরিনত হয়েছে। পান থেকে চুন খসতে দেরী হলেও মারামারি সৃষ্টি করতে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালাতে দেরী করেনা এ জাহিদ।
স্থানীয়দের মতে, ঘোষেরবাগ এলাকার কতিপয় অর্থলোভী মানুষের কারনে এ জাহিদের জন্ম। এ জাহিদ ও তার বাহিনীর মাধ্যমে মাদক বিক্রিসহ নানাবিধ অপরাধ করাতে উক্ত অর্থলোভীরা কোন দ্বিধাবোধ করেনা। তারা আরও বলেন,বিগত সময়ে একের পর এক অপরাধের জন্ম দিলেও পুলিশ প্রশাসন কর্তৃক জাহিদকে আটক না করার ফলে দিনের পর দিন জাহিদের সাহস ও অপরাধ যেন সীমাহীন হয়ে দাড়িয়েছে। পুলিশের হাতকড়াসহ পালিয়ে এসে জাহিদের মত গুরুতর অপরাধী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং একের পর এক অপরাধ সংঘটিত করছে তা আমাদের কারোর বোধগম্য হচ্ছেনা।
স্থানীয়রা আরো জানান, মাসদাইর বাজার ও গুদারাঘাট এবং ঘোষেরবাগ এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া দূর্ধর্ষ জাহিদ ও তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করতে জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১’সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!