নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার প্রতিবাদ সভা

আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার প্রতিবাদ সভা

প্রকাশিতঃ

চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ড এবং কার্যালয়ে তালা দেয়ার অভিযোগে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে পন্য পরিবহনে লাগামহীন চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ড এবং কার্যালয়ে অবৈধভাবে তালা দেয়ার অভিযোগে বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনি ট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-বি-১৬৬৫, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলঅকাস্থ অত্র ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনি ট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-বি-১৬৬৫, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কার্যকরী সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাজী মো: নাছির উদ্দিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনি ট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-বি-১৬৬৫, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কার্যকরী সভাপতি হাজী আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন কালু, সহ-সম্পাদক নুর নবী, দপ্তর সম্পাদক নুর হোসেন মুরব্বী, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, চালক সাব্বির, বিপ্লব, খোকন, আবু কালাম, তরুন, ফালান।
এসময় পন্য পরিবহনে লাগামহীন চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ড এবং কার্যালয়ে অবৈধভাবে তালা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ১৫টি বছর কমিটিকে পুঁজি করে সভাপতি-সম্পাদক নিজেদের আখের ঘুচিয়ে নিজেদের পকেট ভারী করেছেন। ৫ আগষ্টে দেশ নতুন করে স্বাধীন হলেও ১৬৬৫ সাইলো শাখা স্বাধীন হয় নাই। অত্র কমিটির সভাপতি-সম্পাদক পালিয়ে গেলেও একটি পক্ষ বিএনপির নাম ভাঙ্গিয়ে আমাদের কার্যালয়টি দখল করেছিল। তারা নিজেরা একটা পকেট কমিটি বানিয়ে গত ৮ মাস ধরে সাইলো এলাকায় ব্যাপক চাঁদাবাজী করেছে। ইউনিয়নের কার্যালয়ে আমাদের শ্রমিক ভাইদের প্রবেশ করতে দেয় নাই। নানান ধরনের হুমকি-ধমকি দিয়ে তারা অপকর্ম চালিয়ে গেছে। তারা ঈদের আগেই আমাদের কার্যালয়ে ডাবল তালা মেরে রেখেছে। আমারা তাদের এই ন্যাক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ জানাই। আমরা কোন বহিরাগত লোকদেরকে এই সংগঠন ব্যবহার করতে দিব না। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সভা এবং নির্বাচন বাস্তায়ন চাই। গত ৮/৯ বছর ধরে কোন নির্বাচন দেয়া হচ্ছে না। আমাদের সংগঠন আমরাই চালাব। আমাদের কার্যালয়ে আমরা বসতে না পারলে কেউ বসতে পারবে না। তালা ভেঙ্গে আমরা আমাদের শ্রমিক ইউনিয়নে প্রবেশ করব। শ্রমিকরা রাজনীতি বুঝে না। শ্রমিকরা কাজ করে ভাত খায়।
প্রতিবাদ সভায় সবার সম্মতিতে অত্র সংগঠনের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম রিপনকে আহ্বায়ক এবং মো: খোরশেদ আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সাধারণ সভা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চালক খোরশেদ, আবুল বাশার, কুটুন, সাদেক মেম্বার ও আবু কালাম সহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!