নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শিল্পপতি সিদ্দিকুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা-ভাংচুর-লুটপাট!

শিল্পপতি সিদ্দিকুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা-ভাংচুর-লুটপাট!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মাসদাইর কবরস্থান সংলগ্ন শোভন গার্মেন্টস এর মালিক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জোড়পুর্বক জমি দখল করার লক্ষে জমির মালিকদের উপর সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জমির মালিক মৃত.ছলিমউল্লার স্ত্রী কুলসুম বেগম ফতুল্লা মডেল থানায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মৃত.ছলিমউল্লার স্ত্রী কুলসুম বেগম উল্লেখ করেন যে,,শোভন গ্রুপের মালিক মো.সিদ্দিকুর রহমান,তার পিএস রুহুল আমিন,আবুর ছেলে স্বপন,ইব্রাহিমের ছেলে রনি,মৃত.হারুনের ছেলে বুলেট,শাহাবুদ্দিনের ছেলে সুমন উল্লেখিত বিবাদীগন আমাদের পাশ্ববর্তী এলাকার বাসিন্দা। ১নং বিবাদী সিদ্দিকুর রহমান গার্মেন্টস মালিক। ১নং বিবাদী সিদ্দিকুর রহমান আমার বাড়ির শেষ সম্বল জোরপূর্বক ক্রয় করার জন্য দীর্ঘ দিন যাবৎ পায়তারা করে আসছিলো। আমি ১নং বিবাদীর নিকট আমার সম্পত্তি বিক্রয় করতে অস্কীকৃতি জানালে সিদ্দিকুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিবে মর্মে বিভিন্ন ভয়-ভীতি ও খুন জখমের হুমকি ধামকি প্রদান করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীগনদের সহিত সঙ্গবদ্ধ হয়ে লাঠি সোডা, কাঠের ডসা এবং দেশিয় অস্ত্র-স্বস্ত্রে ও পিস্তল নিয়ে সজ্জিত হয়ে বে-আইনি জনতাবদ্ধ দলবদ্ধ হইয়া আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসা হইতে আসবাবপত্র বাহির করে চলে যাওয়ার জন্য জন্য ভয়-ভীতি প্রদান করে। এ নিয়ে আমি বিবাদীদের সাথে প্রতিবাদ করিলে ১নং বিবাদীর নির্দেশে ৩ থেকে ৬নং বিবাদী লাঠি ও কাঠের ডাসা দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটাইয়া নীলা ফোলা জখম করে। এ সময় আমার চিৎকারে ঘরে থাকা মেয়ে শিল্পী (৩০) ও ছেলে মোঃ স্বপন (৪৮) এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারী ভাবে পিটাইয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করেন এবং বিবাদীগন ঘরের ভিতরে প্রবেশ করিয়া ভাংচুর ও ঘরে থাকা ১০ ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার মূল্য অনুমান-১৫ লক্ষ টাকা এবং নগদ ১২ লাখ টাকা নিয়া নেয় ও ভাংচুর করিয়া প্রায় ৩৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এ সময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন হুমকি দেয় যে, তাদের নিকট জমি বিক্রয় করিয়া চলিয়া না গেলে আমাদের জীবনের তরে শেষ করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে চলে যায়। তাদের হামলায় আমার মেয়ে ও ছেলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩শ শষ্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে গিয়া চিকিৎসা করাই। বিবাদীদের অব্যাহত হুমকির কারনে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আমি আমার সম্পত্তি রক্ষায় এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!