নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত 

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেখে ফেলায় মনসুর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে শীর্ষ ডাকাত সাকিব ও তার সহযোগীরা।

 

বৃহস্পতিবার রাতে বাড়ি মজলিস এলাকায় ব্যবসায়ীর উপর ডাকাতদের হামলার এই ঘটনা ঘটে।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে শীর্ষ ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ একাধিক মামলার আসামী সাকিব (৩৫) দেশী বিদেশী অস্ত্রসহ তার সহযোগী ডাকাতদের নিয়ে বাড়ি মজলিস এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

তখন হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে পার্টস ব্যবসায়ী মনসুর (৩৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাদের দেখতে পেয়ে কি কারণে তারা সেখানে অবস্থান করছে তা জানতে চাইলে, ডাকাত সাকিব ও তার সহযোগীরা ব্যবসায়ী মনসুরের উপর ধারালো অস্ত্র চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তাকে এলোপাতারি কোপাতে থাকে। ব্যবসায়ী মনসুর কোপের আঘাত নিয়ে ডাক চিৎকার দিতে দিতে দৌড়ে উপজেলা সড়কে এসে পড়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়।

 

পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

 

স্থানীয়রা জানায়, এলাকার শীর্ষ ডাকাত সাকিব হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টা গ্রামসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে সাকিব ও তার বাহিনী। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তার অত্যাচারে অতিষ্ট স্থানীয়রা।

 

এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাত সাকিবকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!