নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় পাওয়ারলুম শ্রমিকরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রামচন্দ্রী স্ট্যান্ড ও বিশনন্দী ফেরিঘাট সড়কে এই অবরোধ করা হয়।

জানা গেছে, প্রথমে রামচন্দ্রী এলাকা থেকে গোপালদী বাজার পর্যন্ত সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীরা রামচন্দ্রী স্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে বিশনন্দী ফেরিঘাট সড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে শত শত যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে।

আড়াইহাজার উপজেলার বিভিন্ন টেক্সটাইল মিলের প্রায় দুই হাজার শ্রমিক এই অবরোধে অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, সেনাবাহিনীর দল ও আড়াইহাজার থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে তারা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে- গজপ্রতি এক টাকা মজুরি বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্যসেবা প্রদান এবং দুই ঈদে বোনাস ও দুর্ঘটনায় আর্থিক সহায়তা।

আবুল খায়ের টেক্সটাইল মিলের শ্রমিক কবির হোসেন বলেন, “এই দাবিগুলো আমাদের দীর্ঘদিনের। মালিকরা চাইলে সহজেই তা বাস্তবায়ন করতে পারেন।”

শ্রমিক নাহিদ বলেন, “ঈদ বোনাস চাইলে আমরা অন্যায় কিছু চাই না। অন্য কারখানার শ্রমিকরা পান, আমরা কেন পাব না”।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফ উদ্দিন বলেন, ‘মালিকদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!