নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী দোসর টানবাজারের সুব্রত কুমার!

প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী দোসর টানবাজারের সুব্রত কুমার!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা:সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি মো.আনোয়ার হোসেনের অন্যতম সহচর সুব্র্রত কুমার সাহা । এনসিসি ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে যার প্রভাব ছিলো পুরো নিতাইগঞ্জ জুড়ে।
সে সুবাদে আওয়ামীলীগের নাম ভাঙিয়ে টান বাজারে বিভিন্ন অপকর্ম করে বেরিয়েছে এবং টান বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা চাঁদা আদায় করেছে । ১৫ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের পদ্ম প্লাজায় তিনটি ফ্ল্যাট জোর করে দখল করেছে এবং বিভিন্ন ফ্ল্যাট মালিক কে সেই বিল্ডিং থেকে জোরপূর্বক বের করে দিয়েছে । ক্ষমতার জোরে সে এসব কাজ করেছে। সে ইয়ান মার্চেন্ট এর গ্রেফতারকৃত সভাপতি লিটন সাহার সাথে মিলেও ইয়ান- মার্চেন্ট থেকেও অনেক টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছে। সেই আত্মসাতের টাকায় এস এ ইন্টারন্যাশনাল,এপি ট্রেডার্স ও পার্থ নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এ সুব্রত। যার দুইটি ফলপট্রি এলাকায় অপরটি টানবাজার এলাকায়। এই সুব্রত সাহা ছাত্র জনতার উপর জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়েছে এবং বোমা নিক্ষেপ করেছে।
সে টানবাজার,সরওয়ারদী সড়ক,বঙ্গবন্ধু সড়ক ,২ নম্বর রেলগেটের ছাত্র-জনতার ওপর বিভিন্নভাবে হামলা করেছে এটা নারায়ণগঞ্জবাসী সবাই দেখেছে । সে এখনো নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির মধ্যে অবৈধভাবে পদ দখল করে বসে আছে। আওয়ামী লীগের ক্ষমতার বলে সে ফলপট্টি,দীগু বাজার,টান বাজারে বিভিন্ন দোকানে অবৈধ কসমেটিক এবং নকল কসমেটিক্ সরবরাহ করতো দোকানদাররা তার এই সকল নকল কসমেটিক নিতে না চাইলে সে বিভিন্নভাবে হুমকি দিতো এবং এখনো দেয়।
জুলাই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যায় এবং এরপর এই সুব্রত সাহা তার নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির পদের বলে টানবাজারের বিভিন্ন হিন্দুদের রাস্তায় নামাতে বাধ্য করে ইউনুস সরকারকে বেকায়দায় ফেলার জন্য। বীর দর্পে সে আবার এগুলো তার ফেসবুকে পোস্ট করেছে এইসব ছবিগুলা নিন্মে দেওয়া হল । এখনো এই সুব্রত সাহা টানবাজার তথা সারা নারায়ণগঞ্জ শহরের বীর দর্পে চলাফেরা করছে এবং তার সকল অবৈধ ব্যবসা-বাণিজ্য সম্পন্ন করে যাচ্ছে কিন্তু প্রশাসন তাকে গ্রেফতার করছে না। সে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শহরে অনেক অত্যাচার করেছে এবং অবৈধ অনেক টাকা কামিয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৫ নং ওয়ার্ডের অনেক বাসিন্দা জানান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ^াস ও সিটি কর্পোরেশনের উচ্চ পদে থাকা ২/১ জন কর্মকর্তার যোগসাজেসে সিটি কর্পোরেশনের প্রতিটি বিল্ডিংয়ের রংয়ের কাজগুলো ভাগিয়ে নিয়ে অন্যত্র বিতরন করতেন। আর এভাবেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এ সুব্রত। তারা আরও বলেন,শুধুমাত্র সনাতনী সাইনবোর্ডটি ব্যবহার করেই প্রকাশ্যে বীরদর্পে বুক ফুলিয়ে চলাচল করছেন নিষিদ্ধ এ আওয়ামী দোসর। আর এ সনাতনী সাইনবোর্ড ব্যবহার নারায়ণগঞ্জের অনেক আওয়ামী দোসরদের কালো টাকা ভারতে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ডা: আইভী গত সপ্তাহে গ্রেফতার এবং আনোয়ার হোসেন ৫ আগষ্টের পর গা-ঢাকা দিলেও পালাতে হয়নি এ সুব্রতকে। তাদের মতে,আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আওয়ামী দোসর সুব্রত কুমার সাহাকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি। যেখানে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী দোসরদেরকে গ্রেফতার করা হচ্ছে সেখানে সদর মডেল থানা থেকে মাত্র ১০০ মিটার দুরে অবস্থানকারী সুব্রত কুমার সাহাকে গ্রেফতার না করাটাকে ভিন্নখাতে দেখছেন স্থানীয়রা।
তারা অতিদ্রুত নিষিদ্ধ আওয়ামী ডেভিল সুব্রত কুমার সাহাকে গ্রেফতারের জোর দাবী জানান।
এ বিষয়ে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাসের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই এগুলো সব মিথ্যা। আমি কি এত টাকার মালিক। পদ্ম সিটিতে আমার একটি ফ্লাট রয়েছে যেখানে আমি বসবাস করি। আপনি প্রয়োজনে সিটি কর্পোরেশনে গিয়ে আমার বিষয়ে খোজ নিতে পারেন। আওয়ামীলীগের নেতা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমি আরো ৪ বছর পুর্বে আওয়ামীলীগের রাজনীতি থেকে সরে দাড়িয়েছি। আমি এখন কোন দল করিনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!