নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
ছাত্র ফেডারেশনের আয়োজনে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছাত্র ফেডারেশনের আয়োজনে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আজ ১৮ মে ২০২৫, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “বই পড়া প্রতিযোগিতা”-এর উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

 

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন।

 

প্রতিযোগিতায় অংশ নেয়া সদস্যদের উদ্দেশ্যে কাশেম জামাল বলেন, “বই শুধু জ্ঞানের উৎস নয়, এটি মননের বিকাশ ও চিন্তার স্বাধীনতার পথও দেখায়। আজকের এই প্রযুক্তিনির্ভর সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে। বই আমাদের অতীত থেকে ভবিষ্যত স্বপ্নের যাত্রায় বর্তমানকে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে। আমি বিশ্বাস করি, যারা বই পড়ে, তারা কখনোই চিন্তা ও বোধে দাস হয়ে থাকে না।

তিনি আরো বলেন“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত ও সচেতন নাগরিকদের উপর। বই পড়া সেই শিক্ষার প্রথম ধাপ, যা একজন মানুষকে চিন্তাশীল, মানবিক ও দায়িত্বশীল করে তোলে। বর্তমান তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা সময়ের দাবি। আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কারণ তারা একটি মৌলিক জাগরণের কাজ শুরু করেছে—জ্ঞান অর্জনের অভ্যাস তৈরি। বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেই আমরা গড়তে পারব একটি আলোকিত সমাজ।”

আলোচনায় তরিকুল সুজন বলেন, “বর্তমান সমাজে আমরা দেখছি, মানুষ দিন দিন পেশিশক্তি নির্ভর হয়ে উঠছে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়—শুধু পেশিশক্তি দিয়ে সমাজ, প্রকৃতি কিংবা সভ্যতা বদলানো যায় না। এসব পরিবর্তনের জন্য দরকার মেধা, মনন এবং চিন্তাশক্তি, যা গড়ে ওঠে বই পড়ার মাধ্যমে। একটি বই একজন মানুষকে কেবল জ্ঞান দেয় না, তাকে ভাবতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়, এবং সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা দেয়। আমি বিশ্বাস করি, বইয়ের অভ্যাস একজন মানুষকে শুধু শিক্ষিত নয়, বরং সামাজিক পরিবর্তনের কর্মী হিসেবে গড়ে তোলে। এই আয়োজন সেই বোধ ও বিকাশের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

 

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন,,“বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় একটি শিক্ষিত, মানবিক ও মর্যাদাশীল  সমাজ নির্মাণে বিশ্বাস করে। আমরা মনে করি, জ্ঞানচর্চা, বই পড়া, এবং মুক্তচিন্তার চর্চা ছাড়া সত্যিকার অর্থে কোনও গণতান্ত্রিক ও ন্যায্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আজকের এই বই পড়া প্রতিযোগিতা আমাদের সেই লক্ষ্যেরই অংশ।

আজকের শিক্ষার্থী শুধু একজন পরীক্ষার্থী নয়—তারা আগামীর সমাজ নির্মাতা, নেতৃত্বের বাহক। তাই তাদের মধ্যে প্রশ্ন করার ক্ষমতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং ন্যায়-অন্যায়ের পার্থক্য করার নৈতিক অবস্থান তৈরি করতে হবে। এই গুণগুলো অর্জিত হয় বইয়ের মাধ্যমে, চিন্তার অনুশীলনের মাধ্যমে।

যখন সমাজে মেধার চর্চার পরিবর্তে শুধু প্রতিযোগিতা, পেশিশক্তি বা সাফল্যের মোহ বড় হয়ে ওঠে, তখন প্রয়োজন এমন একটি উদ্যোগ—যা বইয়ের পাতায় ফিরে যেতে শেখায়, মননচর্চায় আগ্রহী করে তোলে।  আমরা বিশ্বাস করি ছাত্র ফেডারেশন এর আজকের আয়জনের ধারবাহিকতায় আমরা একটি মানবিক,আত্মমর্যাদার বাংলাদেশের দিকে আগাবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!