নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক নিরব রায়হান বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে নারায়ণগঞ্জের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখনো আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই আমরা ৯ দফা দাবি ঘোষণা করেছি এবং আগামী ৫ আগস্টের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

মহানগরের আহ্বায়ক মাহফুজ খান বলেন, “জুলাই আন্দোলনের পরেও হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আন্দোলনকারী ছাত্রদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এমন দ্বৈতনীতি আইন ও বিচার ব্যবস্থায় চলতে পারে না।”

কর্মসূচিতে অংশ নেন জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।

দাবি সমূহ: ১. জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে সংগঠিত অস্ত্রধারী হামলা, খুনসহ সব অপরাধের আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার; ২. জুলাই বিপ্লবের মামলায় প্রকৃত আসামিদের জামিন বন্ধ ও মুক্ত আসামীদের পুনরায় গ্রেপ্তার, পাল্টা হয়রানিমূলক মামলার নিষ্পত্তি; ৩. আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয় প্রভাব বন্ধ ও সদস্যদের অপসারণ; ৪. নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা, নদী পুনরুদ্ধার, যানজট নিরসনে বাসস্ট্যান্ড নির্মাণ ও গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা; ৫. চাঁদাবাজি, মাফিয়াগিরী, দখলদারিত্ব বন্ধ ও অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; ৬. জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও স্থাপনার নামকরণ; ৭. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন, সরকারি মেডিকেল কলেজ ও উন্মুক্ত পাঠাগার স্থাপন; ৮. রসুলপুরসহ পরিবেশ দূষণকারী মিল ও ইটভাটাগুলো অপসারণ; ৯. ভূমি অফিসসহ সরকারি দফতরে ঘুষ বাণিজ্য বন্ধ ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!