নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বহিষ্কৃত রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজীর মামলা

বহিষ্কৃত রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজীর মামলা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বহিস্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজীর মামলা হয়েছে। রফিকুল ইসলাম নামের একজন ব্যবসায়ী বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

এতে অভিযোগ করা হয়, রফিকুল ও তার র্পাটনার আবদুল জব্বার মিলে বিভিন্ন এলাকায় ড্রেজার পাইপ বসিয়ে বালু ভরাট করে থাকেন। তারা ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে বালু ভরাটের সময়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বালু ভরাটের কাজ বন্ধ করে দিবে হুমকি দেয়। এসব কারণে প্রায় ৬ মাস বালু ভরাট বন্ধ ছিল। পরবর্তীতে গত ৩১ জানুয়ারী তাদের বালুর উার অল্প কিছু বালু ফেলে রিয়াদ ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন। পরে রিয়াদ গং ৫ লাখ টাকা গ্রহণ করে। এছাড়া তাদের প্রায় ১ কোটি টাকার ড্রেজার, বুস্টার ও পাইপ চুরি করে নিয়ে যায়।

১৬ মে ওই মামলাটি রুজু হয়। ইতোমধ্যে পুলিশের একটি চাঁদাবাজী মামলায় রিয়াদ চৌধুরীকে ১৮ মে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

ওই সময়ে আদালতপাড়ায় রিয়াদ অনুসারীরা হৈ চৈ করে। তারা সেখানে বিশৃঙ্খলা করতে থাকে। এক পর্যায়ে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভ‚ইয়া নিরাপত্তাহীনতায় ভুগলে তাকে পুলিশ প্রহরায় আদালত থেকে চেম্বারে পাঠানো হয়।

গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ১৫ মে সকাল সাড়ে ১১টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি। সেদিন সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে। তবে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের পর আজাদ হোসেন মামলা করতে রাজী হয়নি। তিনি বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সে আমার আত্মীয়। পরবর্তীতে চাঁদাবাজির ঘটনায় ফতুল্লা মডেল থানায় এসআই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে এক নাম্বার আসামি করা হয়। এদিন সন্ধ্যায় তাকে ডিবি অফিস থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!