নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ আদালতে বিচারকের স্বাক্ষর জালিয়াতি, আইনজীবীর সহকারী আটক

নারায়ণগঞ্জ আদালতে বিচারকের স্বাক্ষর জালিয়াতি, আইনজীবীর সহকারী আটক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামের এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দায়ের করা হত্যাচেষ্টার একটি মামলায় মো. রুবেল ভূঁইয়া নামের একজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে রুবেল ভূঁইয়া আইনজীবী সহকারী সিয়াম আহমেদের কাছে গেলে তিনি নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে একটি আদেশনামা ও পরোয়ান ফেরত কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।

এদিকে ওই মামলায় রবিবার রাতে রুবেলকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি রূপগঞ্জ থানার ওসি সন্দেহ হলে তিনি সেটি অনুসন্ধানের জন্য নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক অনুসন্ধান করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া বলে জানালে বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, কয়েক মাস আগে থেকেই আমাদের কাছে কয়েকন আইনজীবী অভিযোগ করছিলেন আদালত থেকে বিভিন্ন বিচারকদের স্বাক্ষর জাল করে বিভিন্ন আদেশনামা এবং পরোয়ানা ফেরত তৈরি করে প্রতারণা করা হচ্ছে। এরই মধ্যে গতকাল রাতে রূপগঞ্জ থানায় পরোয়ানা ফেরত গেলে সেটা আমাদের কাছে পাঠানো হয় এবং আমাদের কাছে এটি সন্দেহ হয়।

তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে আমরা এই বিষয়ে অনুসন্ধান করে জানতে পারি অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এই এই কাজটি করেছেন। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজের সহকারী সিয়াম আহমেদ সম্পর্কে অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, সিয়াম আহমেদ আমার সহকারী ছিল। তবে তার এই জালিয়াতির বিষয় আমার জানা ছিল না। তাকে আমি আর সহকারী হিসেবে নেব না।

আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, এই ঘটনায় আমরা ওই সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ইতোমধ্যে তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এখন আইন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন বলেন, সিয়াম আহমেদ নামে এক সহকারীর বিরুদ্ধে আমরা স্বাক্ষর জালিয়াতির কথা শুনেছি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই সাথে সিয়াম যে আইনজীবীর সহকারী ছিল তাকে ডেকে এনে আমরা সতর্ক করেছি। আমরা ওই সহকারীকে আইনের হাতে সোপর্দ করেছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!