নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরণের বিশৃঙ্খলা মোকাবেলায় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি-ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্মূলে। সিদ্ধিরগঞ্জকে অপরাধমুক্ত এবং বাসযোগ্য একটি জনপদ হিসেবে গড়ে তুলতে প্রত্যেকটি এলাকার মসজিদে মসজিদে জুমআ’র নামাজ আদায় করে জনগণকে সচেতনতার জন্য কাজ করছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিগঞ্জের আটি হাউজিং ২নং গলির বটতলা কাজী ভিলার সামনে পাকা রাস্তা থেকে পারুল বেগম (৪৮) নামে এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৬ জুন) বিকালে জামাল হোসেন (৩৯) নামে এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: আনু মিয়া (৩৬) ও মো: তুষার মিয়া (২৪) নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গত এপ্রিল মাসে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একই পরিবারের তিনজন হত্যার শিকার হয়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করা হয়। মে মাসে এনায়েতনগর লাকী বাজার এলাকায় কিশোর গ্যাং দ্বারা একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ২জন আসামী গ্রেফতার করা হয়। মে মাসে ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে কিশোর গ্যাং দ্বারা আরো একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী সহ মোট ৫জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৩৫৫ জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত নিয়মিত মামলায় মোট ৩০১ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জানুয়ারী হতে মে মাস পর্যন্ত ৬১টি মাদক মামলা এবং অস্ত্র আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম আরো জানান, জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৩৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ২০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ এবং ১টি পুরাতন পিস্তল, ১টি অচল শর্ট রিভলবার ও ১টি সোনালী রংয়ের পিস্তল উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে চাই।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!