জাগো নারায়ণগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, আড়াইহাজার উপজেলায় শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আড়াইহাজার উপজেলা প্রশাসন।তারা মানুষের স্বাভাবিক চলাচল ও কার্যক্রমে নিরাপত্তার ব্যবস্থা দিতে পুরো ব্যর্থ হয়েছে।শ্রমিকরা কর্মক্ষেত্রে আসতে ও বাড়ি ফিরতে ডাকাতির সম্মুখীন হচ্ছে। বিএনপির এক নেতার নাম উল্লেখ না করে পারভীন আক্তার আরো বলেন,ঐ নেতার পেটে এত ক্ষুধা তিনি অল্প সময়ে বিশাল ধন সম্পদের মালিক হওয়ার নেশায় একটি মাদক চক্র, একটি ডাকাত চক্র, একটি চাঁদাবাদ চক্র গড়ে তুলেছেন। এরা বিভিন্ন গ্রামে সঙ্ঘবদ্ধ হয়ে ডাকাতি, চাঁদাবাজি, মাদক বিক্রিতে লিপ্ত রয়েছে।
সম্প্রতি আড়াইহাজার থানার শিবপুর এলাকায়,ডাকাতের হামলার শিকার ঠিকাদারের নাইট প্রহরী সোহাগ তিন দিন চিকিৎসার পর আজ বুধবার মারা যায়।
মহিলা দল নেত্রী পারভীন আক্তার সোহাগের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ও প্রশাসনের কাছে সোহাগের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
সেই সাথে অসহায় সোহাগের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি।মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সোহাগকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।




