নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
 দ্রুত সময়ে নারায়ণগঞ্জকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে – জেলা প্রশাসক

 দ্রুত সময়ে নারায়ণগঞ্জকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে – জেলা প্রশাসক

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার ॥ গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের প্রায় ৩০ শতাংশের একটি পুকুর পরিস্কারের মাধ্যমে জলাশয় পরিস্কার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়নগঞ্জ এর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকদের নিয়ে ২৬ জুন বৃহস্পতিবার সকালে জালকুড়ি এলাকায় এ উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জলাশয় পরিস্কারকরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, খুব দ্রুত সময়ে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জকে। গ্রীন অ্যান্ড ক্লিন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। সে জন্য নারায়ণগঞ্জবাসীকে সচেতন থাকতে হবে এবং এই পরিস্কারকরণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বেগম হাসিনা মমতাজের তত্ত্বাবধানে জলাশয় পরিস্কারকরণ কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়নগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ জাফরীন যোবায়রা সুরভী, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসেন জনি প্রমূখ।
সকালে জলাশয় পরিস্কারকরণ উদ্বোধনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকরা মানবিক গুনাবলি দিয়ে নারায়ণগঞ্জকে আরো সুন্দর করার লক্ষ্যে শ্রম দিয়ে বিকাল পর্যন্ত কচুরিপানা, অপরিস্কার ও ময়লা আবর্জনাপূর্ণ পুকুরটি পরিস্কার করতে সক্ষম হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!