নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য মো: জুয়েল রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো:রিয়াজুল ইসলাম রিয়াজ এবং উদ্বোধক হিসবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, এই জুলাই মাসে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। এই জুলাই মাসে রক্তের বিনিময়ে আপনার-আমার ভাই এবং কারো না কারোর রক্তের বিনিময়ে জুলাইয়ে আন্দোলন সংগ্রামে ত্যাগের মাধ্যমে ৩৬ জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশটাকে মুক্ত করেছি। সেই কথা মাথায় রেখে আমাদেরকে সদস্য করতে হবে। আওয়ামীলীগের কোন দোসরকে আমাদের দরকার নেই। আগামী দিনে যারা বিএনপিকে ভোট দিবে, যারা বিএনপির আদর্শকে ভালবাসে তাদেরকে খুঁজে খুঁজে বের করে সদস্য করতে হবে।
উদ্বোধকের বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত ১৭ বছর যারা স্বৈরাচারী হাসিনার জুলুম অত্যাচারে নিষ্পেশিত হয়েছেন, যারা বিএনপির দূর্দিনে নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন এবং বিএনপির জন্য দোয়া করেছেন তারা বিএনপির সদস্য হবে। যারা বিএনপির নেতাকর্মীদের উপর গত ১৭ বছর জুলুম নির্যাতন, মামলা-হামলা চালিয়েছেন, বাড়ীতে থাকতে দেয় নাই, তারা কিছু টাকা নিয়ে আমাদের হাতে-পায়ে ধরবে। তাদেকে বিএনপির সদস্য পদ দেয়া যাবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রিয় ভাইয়েরা আমাদের কিন্তু এখনো আন্দোলন শেষ হয় নাই। আমরা একটি গনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছি। আমাদের সে লক্ষ্য এখনো পুরণ হয়নি। আমরা এখনো সেই অবস্থায় আছি। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। আমরা এখনো শঙ্কামুক্ত হই নাই। তাই আমরা ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রাজ্জাক রাজু, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধরণ সম্পাদক রাকিবুল দেওয়ান, বিএনপি নেতা মানিক ও জিয়া উদ্দিন বিজয়সহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!