নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গাকে নিজের দাবি মুক্তিযোদ্ধার

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গাকে নিজের দাবি মুক্তিযোদ্ধার

প্রকাশিতঃ

নিজের দখল বাণিজ্য আড়াল করতে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সরকারি জায়গাকে নিজের দাবি করে চরম বিতর্কের সৃষ্টি করেছেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গড়ে তুলা দোকানের ভাড়া বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ওই মুক্তিযোদ্ধা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনসহ কয়েকজনের বিরুদ্ধে ১ লাখ টাকা চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগ তুলায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, গোদনাইল ২ নং ঢাকেশ^রী বাসস্ট্যা- এলাকায় সরকারি জায়গা দখল করে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা ভাড়া বাণিজ্য করে আসছিলেন। এতে গোদনাইল কিশোর সংঘ (রেজি নং-৩১৯) এর কার্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়। তাই জনস্বার্থে কিশোর সংঘের নেতারা স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে দোকানটি সরিয়ে ফেলার জন্য মহিউদ্দিন মোল্লাকে অনুরোধ জানান। কিন্তু মহিউদ্দিন মোল্লা তা কর্ণপাত করেননি।
গোদনাইল কিশোর সংঘের সভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, ক্লাবের পরিবেশ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সামাজিক স্বার্থে মহিউদ্দিন মোল্লার টং দোকানটি সরিয়ে দেওয়া হয়েছে। তার কাছে চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন।
কাøবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রধান বলেন, সরকারি জমি দখল করে ক্লাবের সামনে টং দোকান দিয়ে ভাড়া আদায় করতেন মহিউদ্দিন মোল্লা। এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে বৃহস্পতিবার দুপুরে ক্লাবের সামন থেকে দোকানটি সরিয়ে ফেলা হয়েছে। ভাঙচুর বা চাঁদা দাবির অভিযোগটি মিথ্যা।
ক্লাবের কোষাধ্যক্ষ জামাল প্রধান বলেন, প্রকৃতপক্ষে এটি আমার পৈত্রিক জমি। সরকার আমাদের কাছ থেকে এ্যাকোয়ার করে নিয়েছে। জমিটি পরিত্যক্ত থাকায় এলাকার স্বার্থে আমরা জমিতে ক্লাবের কার্যালয় নির্মাণে সম্মতি প্রদান করি। কিন্তু মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা ক্লাবের সামনে সরকারি জমি দখল করে দোকান দিয়ে ভাড়া দেয়। জনস্বার্থে ক্লাবের লোকজন তার দোকান সরিয়ে দিয়েছে। এতে তার ভাড়া বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনসহ কয়েকজনের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলেন।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের নির্দেশে দোকান ভাঙচুর ও চাঁদা দাবির যে অভিযোগ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা উত্থাপন করেছেন তা সঠিক নয় বলে দাবি করেন কিশোর সংঘের নেতারা। তাদের দাবি ক্লাবের উদ্যোগে দোকান সরানো হয়েছে। এতে দেলোয়ার হোসেন খোকনের কোন সম্পর্ক নেই।
স্থানীয়দের অভিযোগ, গোদনাইল ২ নং ঢাকেস্বরী বাসস্ট্যা- এলাকায় সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ, ভাড়া ও চাঁদাবাজি করছে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার ছেলে হুমায়ূন খালেদ মুরাদ ও তার মেয়ের জামাই শফিকুল ইসলাম শাকিল। এ শাকিল সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অন্যতম সহযোগী ও শাহরিয়ার রহমান বাপ্পির আপন ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকার আমল থেকে শাকিল ও তার ভগ্নিপতি শফিকুল ঢাকেশ^রী বাসস্ট্যা-ে ফুটপাত দোকান থেকে চাঁদা আদায় করছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলেও রহস্য জনক কারণে তাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছেনা। তাই সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন গোদনাইল কিশোর সংঘের নেতারা।
এ বিষয়ে মহিউদ্দিন মোল্লা বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও চাঁদাবাজদের হাতে জিম্মি। আমি আমার দোকান ফেরত পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!