নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে ছয়তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেস্টা!

বকশীগঞ্জে ছয়তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেস্টা!

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি

জামালপুরের বকশীগঞ্জে উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার (আলো) ছয়তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকা নিটোর (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান)-এ চিকিৎসাধীন রয়েছেন। গত ছয়দিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক।

 

এই ঘটনা ঘিরে উপজেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিভাবক, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে প্রশ্ন উঠেছে—একজন শিক্ষার্থীর এমন আত্মঘাতী সিদ্ধান্তের পেছনে কে বা কারা দায়ী?

 

অনুসন্ধানে জানা যায়, প্রায় তিন মাস আগে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক আতাউর রহমান ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিটি শ্রেণি থেকে ৫ জন করে ছাত্রীকে মনোনীত করেন। প্রতিযোগিতা শেষে সাথী আক্তারসহ কয়েকজন বান্ধবী মসজিদে নূর ঘুরতে যান। সেখানে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সঙ্গে হঠাৎ দেখা হয়। তিনি বিষয়টি তৎকালীন প্রধান শিক্ষক আতাউর রহমানকে জানান। পরে আতাউর রহমান ছাত্রীদের ডেকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার পরামর্শ দেন।

 

এরপর চলতি মাসের ১ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন নূর মোহাম্মদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রায়ই সাথীকে শাসাতেন এবং তার অভিভাবককে স্কুলে আনতে বলতেন।

 

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সবার সামনে সাথীকে শাসাতে থাকেন। অভিভাবককে কেন আনা হয়নি, তা জিজ্ঞেস করেন এবং বলেন—অভিভাবক না আনলে তাকে টিসি (ছাড়পত্র) দিয়ে স্কুল থেকে বহিষ্কার করা হবে। অপমানে কাঁদতে কাঁদতে সাথী ক্ষমা চায় ও ভবিষ্যতে এমন হবে না বলে প্রতিশ্রুতি দেয়। এরপরও শিক্ষক সিদ্ধান্তে অনড় থাকেন। কিছুক্ষণ পরই সাথী নিজের হাতে আঘাত করে এবং পরে ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।

 

বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক ফজলুল হক বলেন, সাথী খেলাধুলায় খুব ভালো ছিল। ময়মনসিংহ পর্যন্ত খেলতে গিয়েছে। ঘটনার দিনও সে কাবাডি খেলেছে এবং তাকে টিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এমন ঘটনা ভাবতেই পারছি না।

 

সাথীর বড় বোন আশরাফুন নাহার আখি অভিযোগ করেন, স্কুলে ভর্তি করার সময় তো অভিভাবকের ফোন নম্বর জমা রাখা হয়। যদি আমার বোন কোনো ভুল করে থাকে, আমাদের জানানো যেত। অথচ তাকে দিনের পর দিন মানসিক চাপে রাখা হয়েছে। এই ঘটনার বিচার চাই।

 

মুঠোফোনে কথা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ভূমি অফিসে একটি অনুষ্ঠানে পাঠানোর পর তারা মসজিদে ঘুরতে গিয়েছিল। তাই আমি সাথীর অভিভাবককে ডাকতে বলি। কিন্তু তার অভিভাবক না আসায়, আমি আবারও তাকে বলি। কিছুক্ষণ পরেই জানতে পারি সে ছয়তলা থেকে লাফ দিয়েছে।

 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার  (ইউএনও) মাসুদ রানা বলেন, ঘটনার তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে। তদন্তেই জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।

 

এই ঘটনায় একজন শিক্ষকের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। একজন শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টার মতো গুরুতর বিষয়ের পেছনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কর্তৃপক্ষের আচরণ কতটা দায়ী, তা নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই। এলাকাবাসী ও অভিভাবক মহল এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!