ষ্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবুর মাসব্যাপী সমাজকল্যাণ ও উন্নয়নমূলক ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী রবিবার ২৭ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের দু,পাশে ময়লা আবর্জনা না ফেলার জন্য সচেতন মূলক ব্যানার ফেস্টুন লাগান হয় ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান বাবু বলেন এই দেশটা আমাদের এই দেশ সুন্দর রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য সকলকে অনুরোধ জানান ।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম আপেল,নাছির মাদবর,রফিকুল ইসলাম রকি, লেলিন,সাগর,উজ্জল,শামীম, উজ্জল সহ আরো অনেকে।




